• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

মোনঘর শিক্ষার্থীদের শিক্ষা সহায়তায় দুদিনের চিত্রকর্ম বিক্রয় প্রদর্শনীর উদ্বোধন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Feb 2024   Friday

মোনঘর শিশু সদনের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তায় রাঙামাটিতে শুক্রবার থেকে দুদিনি ব্যাপী চিত্রকর্ম বিক্রয় প্রদর্শনী শুরু হয়েছে। এ চিত্রকর্ম বিক্রয়ের অর্থ মোনঘর শিশু সদন থেকে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের লেখাপড়া খরচের তহবিলে জমা করা হবে।


জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মোনঘর সাপোর্ট গ্রæপের উদ্যোগে চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা, এঞ্জেলনা দেওয়ান,মোনঘর শিশু সদনের নির্বাহী পরিচালক অশোক কুমার চাকমা, মনোঘর সাপোর্ট গ্রুপের সদস্য ডাঃ পরেশ খীসা, প্রতুল দেওয়ান, নন্দকিশোর চাকমাসহ অন্যান্যরা।


দুদিনের চিত্রকর্ম বিক্রয় প্রদর্শনীতে পাহাড়ের নয় জন চিত্র শিল্পী এবং তিন জন আলোকচিত্রীর ৭৭ টি ছবিতে পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর জীবন যাপন, প্রকৃতি, জীববৈচিত্র্য ফুটিয়ে তুলেছেন। শনিবার সন্ধ্যায় সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়।


মোনঘর সাপোর্ট গ্রুপের সাধারন সম্পাদক নন্দকিশোর চাকমা জানান, মোনঘর সাপোর্ট গ্রæপের উদ্যোগে প্রতিষ্ঠানের অধ্যায়নরত উচ্চতর শিক্ষার্থীদের লেখাপড়া খরচের তহবিল প্রতি বছর বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়ে থাকে। এ বছর প্রথমবারের মতো নতুন ইভেন্ট হিসেবে চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ প্রদর্শনীর চিত্র কর্ম ও ছবির বিক্রয়লব্ধ অর্থ মোনঘর উচ্চতর শিক্ষা তহবিলে জমানোর পর তাদের লেখাপড়ার খরচ চালানো হবে।


উল্লেখ্য, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত মোনঘর শিশু সদনে বর্তমানে এ মোনঘর আবাসিক বিদ্যালয়ে আটশতের অধিক শিক্ষার্থী ছাড়াও দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ১০৬ জন শিক্ষার্থী অধ্যায়ন করছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ