• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2024   Monday

খাগড়াছড়িতে বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাবার প্যাকেজ ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার(০২/০৯/২০২৪) বিকেলে পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সামগ্রী বিতরণ করা হয়েছে।  ইউকেএআইডি ও মিনিস্ট্রি অফ ফরেইন এ্যাফেয়ার্স নেদারল্যান্ড এর অর্থায়নে কারিতাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় খাগড়াছড়ির স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি`র সার্বিক ব্যবস্থাপনায় পেরাছড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ দুইশত পরিবারের মাঝে জরুরী মানবিক সহায়তা প্রকল্পের সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা   নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, জাবারাং এর নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, মো. জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার  খীসা, ,  কারিতাস চট্টগ্রামের আঞ্চলিক টিম লিডার  ড্যানিয়েল ধৃতু স্নাল-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে ২৫কেজি চাউল,২কেজি ডাল,৫ কেজি আলু,২লিটার সয়াবিন তেল,১ কেজি লবণ এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে ১টি ২০লিটারে বালতি, ১টি প্লাস্টিকের মগ,সাবান ২টি, ডিটারজেন্ট পাউডার ১প্যাকেট, স্যানিটারী ন্যাপকিন ১প্যাকেট, খাবার স্যালাইন ১০টি  ও  ১টি গামছা বিতরণ করা হয়।


---হিলবিডি/সম্পদনা/ এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ