• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়ির দীঘিনালায় বিগত বন্যা দুর্গতদের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Aug 2024   Thursday

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কবাখালী ইউনিয়নের তারা বুনিয়া পাড়ায় বিগত বন্যা দুর্গতদের মাঝে সেবা প্রদান করেছে রাঙ্গামটির বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীন হিল।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) তারাবনিয়া সরকারী  প্রাথমিক বিদ্যালয় মাঠে দিন ব্যাপী এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

আন্তর্জাতিক দাতা সংস্থা ইউনাইটেড ন্যাশনাল পপুলেশন ফান্ড ইউএনএফপিএ ও ইউকেএইড এর অর্থায়নের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এবং সেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল যৌথ ব্যবস্থাপনায় এসএমসিএইচএসডি প্রকল্পের আওতায় এই স্বাস্থ্য সেবা ক্যাম্পটি অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ের ভারী বর্ষণ ও আকস্মিক পাহাড় ধস, বন্যা দুর্গত ও দুর্যোগপূর্ণ এলাকার সুবিধা বঞ্চিত অসহায় হত দরিদ্র ও মাতৃত্বকালীন ও প্রসূতি সেবা বঞ্চিত মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষে এ ক্যাম্পে তারাবনিয়া পাড়া, বেতছড়িমূখ পাড়া ও এর পাশ্ববর্তী এলাকার এলাকাবাসীরা এ সেবা নেন।

এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে খাগড়াছড়ি জেলা সমন্বয়কারী, রূপান্তর চাকমার সার্বিক তত্ত্বাবধানে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ত্রিলোক চাকমা, ডাঃ শংকর চাকমা, ডাঃ শ্রাবস্তী চাকমাসহ, গ্রীন হিলের প্রতিনির্ধি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বিগত ২৬ আগষ্ট খাগড়াছড়ি সদর উপজেলা বেতছড়িমূখ পাড়া এবং ২৮ আগষ্ট নুনছড়ি হেডম্যান পাড়ায় এ স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল।

----হিলবিডি/ সম্পাদনা/ সি,আর

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ