• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি আটক

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2024   Friday

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সমকাল এর জেলা প্রতিনিধি প্রদীপ চৌধুরীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে খাগড়াছড়ি সদর থানার নিচ থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, শহরের মিলনপুর এলাকায় একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন প্রদীপ চৌধুরী। বাড়ি ফেরার পথে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। ৫ আগষ্ট পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানা, মানিকছড়ি, পানছড়ি ও দীঘিনালা থানায় পৃথক ৫টি মামলা দায়ের করা হয়। এরমধ্যে ৪টি মামলাই করেছেন বিএনপি‘র নেতাকর্মীরা। ২০১২ সাল থেকে বিভিন্ন সময়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, বিএনপি কার্যালয় ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করা হয়। এছাড়া ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষের ঘটনায় করা মামলায়ও তাকে আসামী করা হয়।
 
সাংবাদিক প্রদীপ চৌধুরী খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং দৈনিক সমকাল ও সুপ্রভাত বাংলাদেশ এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি। তিনি ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনের জেলা শাখার সভাপতি ও খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি।

উল্লেখ্য, এসব মামলায় খাগড়াছড়ির আরো ৬ সাংবাদিককে আসামী করা হয়েছে। সাংবাদিক প্রদীপ চৌধুরীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ জেলার সিনিয়র সাংবাদিকরা। এক বিবৃতিতে অবিলম্বে তাকে মুক্তির দাবী করা হয়। একই সাথে তদন্ত ছাড়া কোন সাংবাদিককে গ্রেফতার না করার অনুরোধ করা হয়।

---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ