• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ি লক্ষীছড়ির দুর্গম গ্রামে স্বাস্থ্য সেবা প্রদান করলো গ্রীন হিল

ভ্রাম্যমান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2024   Wednesday

 

 

 

বিগত বর্ষার সময় সৃষ্ট বন্যার পর থেকে খাগড়াছড়ি জেলায় বিভিন্ন উপজেলার  দুর্গম এলাকায় বিভিন্ন ধরনের রোগী, গর্ভবতী মা ও কিশোরীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করে আসছে বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল।

তারই ধারাবাহিকতায় বুধবার লক্ষীছড়ি উপজেলার লক্ষীছড়ি ইউনিয়নের ধুরুং কমিউনিটি ক্লিনিক মাঠে  মোবাইল মেডিকেল ক্যাম্প  এর মাধ্যমে দুর্গম এলাকার রোগীদের বিনা মূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষুধ প্রদান করে বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর আর্থিক সহযোগীতায় পরিবার পরিকল্পনা বিভাগের ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্প উদ্ভোধন করেন লক্ষীছড়ি স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আতাউর রহমান চৌধুরী ।

এ সময় তিনি বলেন লক্ষীছড়ি অত্যান্ত দুর্গম এলাকা,  এ এলাকায়  যাতে কোন গর্ভবর্তী মা যেন বাসা বাড়ীতে অদক্ষ ধাত্রী দিয়ে সন্তান প্রসব না করান। সে পরামর্শ দেন। এছাড়া সরকার প্রতিটি স্বাস্থ্য সেবা কেন্দ্র, স্বাস্থ্য কমপ্লেক্সে ও ক্লিনিকে দক্ষ মিডওয়াইফ নিয়োগ দিয়েছেন। এবং সেখানে ২৪ ঘন্টা ডেলিভারী করানো হয়। যা সর্ম্পূন বিনামূল্যে।  যারা ক্লিনিকে এসে ডেলিভারী করাবেন তারা একসেট বেবি কিট পাবেন। তাই তিনি নিরাপদ প্রসবের  জন্য সকল গর্ভবতী মা’ দের স্বাস্থ্য কমপ্লেক্স বা স্বাস্থ্য ক্লিনিকে সন্তান প্রসব করানো পরামর্শ দেন।  

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালের  মেডিকেল অফিসার ডা: এন এম ইমিতয়াজ চৌধুরী, লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ মাসুমা আক্তার, গ্রীন হিলের মেডিকেল অফিসার ডা. সুইউক্রই মারমা।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন,  গ্রীন হিলের  প্রকল্প কর্মকর্তা তরুন দেওয়ান  প্রমুখ।

চিকিৎসা নিতে আসা রোগীরা জানান এই প্রথম তাদের এলাকায় এ ধরনের মেডিকেল ক্যাম্পের মাধ্যেমে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হলো।  এ সেবা পেয়ে খুশি তারা।

উক্ত মেডিকেল ক্যাম্পে লক্ষীছড়ির বিভিন্ন এলাকার প্রায় শতাধিক সাধারন রোগীসহ কিশোরী ও গর্ভবতী মা’ কে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়।

মূলত দুর্গম এলাকার গর্ভবতী নারী ও কিশোরীদের ঘরের কাছে বিনামূল্য  চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ ও স্বাস্থ্য  সচেতনতার জন্য এ মোবাইল মেডিকেল ক্যাম্পের আয়োজন।

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ