• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

রাঙ্গামটির সাজেক থেকে ফেরার পথে জীপ উল্টে আহদের খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি। একজনকে চট্টগ্রামে প্রেরন করা হয়েছে

নিজস্ব প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2024   Saturday

 

 

রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জিপ উল্টে ১০ পর্যটক আহত।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেকের হাউজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্যরা হলো জাকির হোসেন (৩১), আরফান(২২), শাকিল (২৪), সাইদুর (২৭) এরা ধামরাই ঢাকার বাসিন্দা।  এর মধ্যে ঢাকা ধামরাই উজ্জ্বল (২৮) এর অবস্থা গুরুতর হওয়ার কারনে তাকে চট্টগ্রামে প্রেরন  করা হয়েছে।
এছাড়া বাকিরা ঢাকা মানিকগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সাজেক ভ্রমণের জন্য আসে। তাদের নাম পরিচয় জানাযায়নি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার জানান, সাজেক ভ্রমণ শেষে সকালে খাগড়াছড়ির উদ্দেশ্যে ফিরছিলেন পর্যটকরা। হঠাৎ জিপ গাড়িটি উল্টে সড়কের পাশে ৩০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে আহত হয় ১০ জন। এ সময় সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।  

 

এ বিষয়ে  খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রিপল বাপ্পি জানান, সকালে সড়ক দুর্ঘটনায় আহত ১০ জন পর্যটক আসলে তাদের ৯ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা অনেকটা আংশকা মুক্ত।  এর মধ্যে ১ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রামে পাঠানো করা হয়েছে।

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

 

 

 

ads
ads
আর্কাইভ