• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লংগদুতে নিরাপত্তা বাহিনীর সাথে সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে নিহত ১

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2025   Thursday

রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলী এলাকার কিচিংছড়া নামক নিরাপত্তা বাহিনী সদস্যদের অভিষানের সময় গুলিতে এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম ম্রাঅং মারমা(৩২)। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি আঞ্চলিক দলের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট( ইউপিডিএফ) কর্মী বলে জানা গেলেও তবে সংগঠনটির পক্ষ থেকে নিহত ব্যক্তি তাদের কর্মী নয় বলে দাবী করেছে।

একাধিক সূত্রে জানা গেছে, লংগদু উপজেলার লংগদু ইউনিয়নের কাট্টলী এলাকার ১নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত কাট্টলী এলাকার কিচিং ছড়া নামক স্থানে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান পরিচালনা করে। এ সময় আইন-শৃংখলা বাহিনীর উপস্থিতির টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করে। এতে উভয় পক্ষের মধ্য পাল্টাপাল্টির গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ম্রাঅং মারমা নামে এক সন্ত্রাসী হলেও বাকীরা পালিয়ে যায়। নিহত ব্যক্তির গায়ে সেনাবাহিনীর সদৃশ পোশাকে পরিহিত ছিল। নিহত ব্যক্তির বাড়ী খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায়।

একাধিক সুত্র মতে নিহত ব্যক্তি আঞ্চলিক দল ইউপিডিএফের কর্মী বলে জানা গেছে। তবে ইউপিডিএফের জেলা সংগঠক সচল চাকমা নিহত ব্যক্তি তাঁদের কর্মী নন বলে দাবী করেছেন।

সূত্র আরো জানায়, সন্ত্রাসীেেদর আস্তায় তল্লাশী চালিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের ব্যবহৃত ২ রাউন্ড এ্যাসল্ট রাইফেল (এম-১৬) গুলি, ৯০ রাউন্ড রাইফেলস এর গুলি,১ টি ওয়াকি-টকি সেট ও ১২ টি মোবাইল ফোনসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করেছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার করা এসব গুলি ও সরঞ্জামাদি লংগদু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্ষন্ত কোন মামলা দায়ের করা হয়নি।

লংগদু ও বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ