• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    
 
ads

বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির গভীর শ্রদ্ধা নিবেদন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2024   Monday

 

 

 

সোমবার রাঙামাটিতে নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে নানিয়ারচরের বুড়িঘাটের বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রইফের সমাধীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালকের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পন করা হয়েছে।

সকালের দিকে স্বাধীনতার এ বীর সন্তানের সমীতে বিজিবির মহাপরিচালকের ও রাঙামাটির বিজিবির পক্ষ থেকে  পুষ্পমাল্য অর্পন করেন বিজিবি রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন পিবিজিএম পিএসসি। এসময় বিজিবির কাপ্তাই জোন কমান্ডার লে: কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূইয়া, বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাহিত করা ও সনাক্তকারী দয়াল কৃঞ্চ চাকমা, বীর শ্রষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের পরিচালক ইয়াসিন রানা সোহেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  এ সময় বিউগলের করুন সুর বাজিয়ে সশস্ত্র সালাম প্রদান করে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় জাতির এই সূর্য সন্তানকে। এছাড়া বীর শ্রেষ্ঠের  আতœার প্রতি শান্তি,দেশ ও জাতির উন্নতি কামনা করে মোনাজাত করা হয়। পরে দয়াল কৃঞ্চ চাকমাকে আর্থিক অনুদান প্রদান করেন বিজিবি রাঙামাটির সেক্টর কমান্ডার। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনর পক্ষ থেকে সমাধীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে। 

এদিক মহান বিজয় দিবস উপলক্ষে কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গনে  তিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। এতে উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধ সুধীর চন্দ্র দাশ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারন সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ