• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে সরকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-গনমাধ্যম কর্মীদের তথ্য অধিকার ও জেন্ডার বিষয়ে প্রশিক্ষন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Dec 2024   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে তিন উপজেলার সরকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও গনমাধ্যম কর্মীদের নিয়ে দিন ব্যাপী তথ্য অধিকার এবং জেন্ডার বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি সদর উপজেলার সম্মেলন কক্ষে ইউএসএআইডি’র আর্থিক সহযোগিতায় দ্যা কার্টার সেন্টার কারিগরি সহযোগিতায় ও তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্প আওতায় প্রশিক্ষনের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইটিসি) নাসরিন সুলতানা। তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা,দ্যা কার্টার সেন্টার বাংলাদেশ’র চীফ অব পার্টি সুমনা সুলতানা মাহমুদ, জেন্ডার কনসালটেন্ট মুজাহিদুল ইসলাম। রাঙামাটি সদর, কাপ্তাই ও নানিয়ারচর উপজেলার ২৮ জন সরকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার (কৃষি, প্রানীসম্পদ, মৎস্য,সমাজসেবা, সমবায়,উচ্চ মাধ্যমিক,পরিবার পরিকল্পনা ও তথ্য সেবা কর্মকর্তা)ও ২ জন সাংবাদিকসহ ৩০ জন প্রশিক্ষণে অংশ নেন। পরে তথ্য অধিকার এবং জেন্ডার বিষয়ক নিয়ে প্রশিক্ষন দেন তথ্য কমিশনের সাবেক অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মহিবুল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তৃণমূল উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক রিপন চাকমা বলেন, দ্যা কার্টার সেন্টার বাংলাদেশ’র সহযোগিতায় ৫বছর মেয়াদে বর্তমানে রাঙ্গামাটি জেলা ও খাগড়াছড়ি জেলা সহ প্রকল্পের ছয়টি উপজেলায় কার্য পরিচালনা করছে। তথ্য অধিকার আইনের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের তথ্য অধিকার সম্পর্কে জানতে পারে। ইউএসএআইডি দ্যা র্কাটার সেন্টারের সহযোগীতায় তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্পের মাধ্যমে এই বিষয়ে কাজ করতে পেরে খুবই গর্বিত। তিনি রাঙামাটি জেলায় তিনটি উপজেলার রাঙামাটি সদর, নানিয়ারচর ও কাপ্তাই উপজেলায় কর্মকর্তাদের কাছে তথ্য অধিকার আইন নিশ্চিত করনে তাদের অঙ্গিকার প্রত্যাাশা করেন।

প্রকল্প অবহিতকরণ বক্তব্যে সুমনা সুলতানা মাহমুদ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী, সংখ্যালঘু, সমাজের অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই কর্মসূচির গুরুত্ব রয়েছে। আমরা যদি একজন আরেকজনের পাশে থেকে একই সাথে সরকারের উন্নয়ন সহযোগীর ভূমিকা পালন করি তাহলেই আমাদের কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন হবে। তিনি আরো বলেন, নারীর তথ্যে প্রবেশ অধিকার নিশ্চিতে জেন্ডার বিষয়ক আলোচনা গুরুত্বপূর্ণ। জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এবং তথ্য অধিকার আইনের ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে তথ্য প্রাপ্তিতে নারীদের অধিকতর সক্ষম করে তোলার লক্ষ্যে ভূমিকা রাখবে।

প্রশিক্ষণের বিশেষ অতিথি, সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব রিফাত আসমা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তথ্য অধিকার স¤পর্কে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জ্ঞান সমৃদ্ধ হবে।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা বলেন এই প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন তথ্য অধিকার এবং জেন্ডার বিষয়ে আরো ¯পষ্ট ধারণা পাবেন।অনেক সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তথ্য দিতে ভূল করেন, আমি মনে করি যে, এই প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্য অধিকার বিষয়ে পরিস্কার ধারণা পাবেন এবং নির্ভূল তথ্য প্রদান করতে পারবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ