• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

হ্রদের পানি বৃদ্ধিতে এলাকা নিম্নাঞ্চল প্লাবিত, বাঘাইছড়িতে পানি বন্দি দুই হাজার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2025   Wednesday

ভারী বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটি শহর ও বাঘাইছড়ি উপজেলায় বেশ কিছু এলাকা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অন্তত দুই হাজার পানিবন্দি ও কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, ভারী বৃষ্টিপাতে হ্রদ তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। রাঙামাটি শহরের আসাম-রাঙ্গাপানি সড়কের একটি অংশে বুধবার সকালের দিকে পানিতে ডুবে গেছে। এছাড়া বুধবার সকাল ১০ টার দিকে কাচালং ও মাচালং নদীর পানি বাড়ায় বাঘাইছড়ি পৌর শহরসহ বাঘাইছড়ি উপজেলা সদরের মাস্টার পাড়া, মুসলিম ব্লক, হাজীপাড়া, এফব্লক, মাধ্যমপাড়া ও কলেজপাড়াসহ বেশ কিছু এলাকা নিম্নাঞ্চল তলিয়ে যায়। এতে অন্তত দুই হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়ছেনে। এছাড়া উপজেলা সদর-বাবুপাড়া, উপজলো সদর- মাষ্টার পাড়া, বটতলী-উগলছড়ি, উপজেলা সদর-করেঙ্গাতলী ও উপজেলা সদর-দুরছড়ি সড়ক পানিতে তলিয়ে গেছে। ফলে এসব সড়কে যানবাহন যানচলাচল বন্ধ হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
বাঘাইছড়ি ইউএনও শিরিন আক্তার জানান, বাঘাইছড়ি উপজলো সদরে বেশ কিছু এলাকা নিম্নাঞ্চল প্লাাবিত হয়েছে। এতে কয়কে হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছেন। পাঁচটি সড়কে পানি উঠায় সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে। উপজলো প্রশাসন থেকে ৫৫টি আশ্রয়কন্দ্রে খোলা হয়েছে। বন্দি লোকজন সন্ধ্যার পর থেকে আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ