• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাই বাঁধে ১৬টি জেলকপাট থেকে আড়াই ফুট পানি ছাড়া হচ্ছে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2025   Wednesday

ভারী বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌছায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেটে বুধবার দুপুর দেড়টার দিকে ৩০ইঞ্চি(আড়াই ফুট) করে পানি ছেড়ে দেওয়া হয়েছে। যা প্রতি সেকেন্ডে ৪৯হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।
জানা যায়, বাধের পানি বৃদ্ধি পাওয়ায় বুধবার দুপুর দেড়টার দিকে স্পিলওয়ের ১৬টি গেটের ৩০ ইঞ্চি(আড়াই ফুট) পানি ছেড়ে দেওয়া হয়েছে। প্রতি সেকেন্ডে ৪৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে। এর আগে ে সামবার দিবাগত রাত ১২টার পর থেকে বাঁধের স্পিলওয়ের ১৬টি গেটের ৬ ইঞ্চি করে পানি ছাড়া হয়। হ্রদের পানি আরো বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার রাত ১০টা থেকে বাঁধে ১৬টি গেট থেকে ১৮ ইঞ্চি বৃদ্ধি করে ৩০ হাজার কিউসেক পানি ছেড়ে দেওয়া হয়। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা রয়েছে ১০৮.৭৬ ফুট এমএসএল। বাঁধের সর্বোচ্চ পানির ধারণ ক্ষমতা রয়েছে ১০৯ ফুট এমএসএল।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধিতে মঙ্গলবার রাত ১০টা থেকে ৬ ইঞ্চি থেকে বাড়িয়ে ১৮ইঞ্চি করে পানি ছাড়া হয়েছে। তবে হ্রদে পানির উচ্চতা আরো বৃদ্ধির কারণে বুধবার দুপুর দেড়টার দিকে দেড় ফুট(৩০ ইঞ্চি) পানি ছেড়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে এর পরিমান আরো বৃদ্ধি করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ