• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    
 
ads

বাঘাইছড়িতে এখনো বেশ কিছু নিম্নাঞ্চর প্লাবিত রয়েছে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2025   Friday

বৃষ্টিপাতে কাচালং ও মাচলং নদী বেড়ে যাওয়ায় পাহাড়ি ঢলের কারণে বাঘাইছড়ি উপজেলা সদরে বেশ কিছু নিচু এলাকা তলিয়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকে পানি কমতে শুরু করেছে। তবে এখনো উপজেলা সদরের বেশী কিছু এলাকা পানির নিচে রয়েছে।

জানা যায়, টানা বৃষ্টি হওয়ায় কাচালং ও মাচলং নদীর পানি বেড়ে যাওয়ায় পাহাড়ি ঢলের কারণে বাঘাইছড়ি উপজেলা সদরে বেশ কিছু নিচু এলাকা তলিয়ে যায়। এতে পাঁচ থেকে ছয়টি সড়ক ও দেড় শতাধিক বাড়িঘরে পানিতে তলিয়ে যায়। বুধবার রাতে চারটি আশ্রয়কেন্দ্রে দেড় শতাধিক মানুষ আশ্রয় নেন। তবে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা সদর-মাস্টারপাড়া, উপজেলা সদর-মধ্যমপাড়া, সদর মুসলিম ব্লক, সদর বটতলী ও পোষ্ট অফিস সড়ক থেকে পানি সরে গেছে। সরে যাওয়া সড়কে যানচলাচল ও আসা-যাওয়া স্বাভাবিক হয়েছে। তবে এখনো বটতলী-উগলছড়ি, সদর-বাবুপাড়া, সদর দুরছড়ি ও বায়তুল সড়ক পানির নিচে রয়েছে। এসব সড়কে ধরণের যানচলাচল বন্ধ রয়েছে।
বাঘাইছড়ি ইউএনও শিরিন আক্তার জানান, উপজেলার সদরে পানিতে তলিয়ে বেশ কিছু এলাকা থেকে চার থেকে পাঁচটি আশ্রয়কেন্দ্রে অন্তত দেড় শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন। তবে বৃহস্পতিবার সকাল থেকে ডুবে যাওয়া কিছু এলাকায় পানি কমতে শুরু করেছে। ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল না হলে পানি সরে যাবে আশা করছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ