• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    
 
ads

বাঘাইছড়িতে প্রসবের পরবর্তী রক্তক্ষরণে এক নবজাতক মায়ের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2025   Monday

নবজাতক প্রসবের পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার পথে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সার্বোয়াতলী ইউনিয়নের পাকোয়াখালী গ্রামে সাত্ত্বনা চাকমা(৩৫) নামের এক নবজাতক মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি পাকোয়াখালী গ্রামের প্রিয় শান্তি চাকমার স্ত্রী।
জানা যায়, রোববার দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়ীতে মেয়ে সন্তান প্রসব করেন বাঘাইছড়ি উপজেলার সার্বোয়াতলী ইউনিয়নের পাকোয়াখালী গ্রামের বাসিন্দা প্রিয় শান্তি চাকমার স্ত্রী সান্ত্বনা চাকমা। তবে বাচ্চা প্রসব করলেও অসম্পুর্ন হওয়ায় তার রক্তক্ষরণ ও তীব্র ব্যাথা-বেদনা দেখা দেয়। রোববার সকালের দিকে তাকে লংগদু উপজেলার প্রথমে মাইনিমুখের একটি ক্লিনিকে নেওয়া হলে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রোগীর  শারিরীক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়। খাগড়াছড়ি হাসপাতালে যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে সাত্ত্বনা চাকমার মৃত্যু হয়।
প্রিয় শান্তি চাকমার ভাই রুবেল চাকমা জানিয়েছেন, বাচ্চা প্রসববের পর রক্তক্ষরনসহ শীরিরীক অবস্থা খারাপ হওয়ার কারণে লংগদুতে হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে রোগীকে এ্যাম্বুলেন্স করে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে।
সার্বোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার বাঁশিমোহন চাকমা বলেন, নবজাতক মা সাত্ত্বনা চাকমা দীর্ঘ দিন ধরে হাপানী, ব্ল্যাড প্রেসারসহ নানান রোগে ভুগছিল। রোববার দিবাগত রাত ২টার দিকে গ্রামের বাড়ীতে বাচ্চা প্রসব করলেও অসম্পূর্ন থেকে যায়। নবজাতকের মায়ের রক্তক্ষরণ ও ব্যাথা বেদনা দেখা দেওয়ায় তাকে রোববার সকালে লংগদু উপজেলার মাইনিমুখে একটি ক্লিনিকে নেওয়া হলে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তার শারিরীক অবস্থা খারাপ হওয়ায় তাকে খাগড়াছড়ি হাসপাতালে নেওযার আগে মৃত্যু হয়েছে। তিনি আরো বলেন, নবজাতকের পরিবার অত্যান্ত গরীব। ঠিকমত চিকিৎসা কারানো টাকা ছিল না। এ অবস্থায় আরো বাচ্চা হয়েছে। বর্তমানে নবজাতক কন্যা সন্তানের মাইনিমুখের একটি ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লংগদু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা কর্মকর্তা ডাঃ মেঃ নাজমুল হাসান রাজু বলেন, গ্রামের বাড়ীতে প্রসব করানো হয়েছিল। প্রসব পরবর্তী সময়ে হাসপাতালে নিয়ে আসার পর নবজাতকের মায়ের শারিরীক অবস্থা অবনতি হওয়ায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় খাগড়াছড়ি হাসপাতালে জরুরী ভিত্তিতে প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ