• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

আরো ৯টির যাবতীয় তথ্য সংগ্রহ
লামার ফাইতংয়ে ৪টি অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছে বান্দরবান ইটভাটা অনুসন্ধান কমিটি

Published: 01 Dec 2016   Thursday

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বান্দরবান ইটভাটা অনুসন্ধান কমিটি অনুসন্ধানে নেমে ৪টি ব্রিকফিল্ডের চিমনি ও কাচাঁ ইট সহ যাবতীয় সরঞ্জাম ভেঙ্গে দিয়ে ধ্বংস করে দিয়েছে। 

 

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন এই কমিটি। ফাইতং এলাকার ধ্বংসকৃত ব্রিকস গুলো হল, ইউবিএম-২, এইচবিএম, পিবিএম ও বিবিএম। এসময় অনুসন্ধান কমিটি আরো ৯টি ব্রিকস এর স্থাপনা, অবস্থান ও নানান তথ্য নিয়ে আসেন।

 

বান্দরবান ইটভাটা অনুসন্ধান কমিটি কর্তৃক অনুসন্ধানী অভিযানে নেতৃত্ব দেন কমিটির আহবায়ক ও বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী। এসময় আরো ছিলেন, ইটভাটা অনুসন্ধান কমিটির সদস্য ও লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু, লামা থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম, লামা সদর রেঞ্জ কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি প্রমূখ।


অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী এই প্রতিবেদকে বলেন, বান্দরবান জেলা প্রশাসকের নির্দেশক্রমে ইটভাটা অনুসন্ধান কমিটি লামার ফাইতং এলাকায় এই অনুসন্ধানী অভিযান পরিচালনা করে। অভিযানে ৪টি ব্রিকস-এর চিমনি ও কাচাঁ ইট ভেঙ্গে ধ্বংস করা হয় এবং ৯টি ব্রিকসের যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। অভিযান চলমান থাকবে।


উল্লেখ্য, লামা উপজেলা ফাইতং এলাকায় ৫কিলোমিটারের মধ্যে নতুন পুরাতন মিলে ২৩টি ব্রিকফিল্ড রয়েছে। এছাড়া ফাঁসিয়াখালী ইউনিয়নে ৩টি, সরই ১টি, লামা পৌরসভায় ১টি ও গজালিয়ায় ১টি ব্রিকফিল্ড রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ