• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

কাপ্তাইয়ে বন্য হাতির মৃত্যু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2023   Thursday

রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী এলাকায় একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে রাইখালী ইউনিয়নের মতি পাড়া কাঠালতলী এলাকায় মারা যায় হাতিটি। বন বিভাগ প্রাথমিকভাবে ধারনা করছে হাতিটি স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয়েছে।

 

জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাইখালী ইউনিয়নের মতি পাড়া কাঠালতলী এলাকায় একটি বন্যহাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বন বিভাগকে খবর দেওয়ার পর মৃত হাতিটি উদ্ধার করে।


রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বন্য হাতির মৃত্যুর সংবাদটি জানতে পারি। তবে কিভাবে হাতিটির মৃত্যু হয়েছে জানতে পারিনি।


কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জ অফিসার জাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৮ টায় হাতিটির মৃত্যু হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খবর পাওয়ার পর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাসহ ঘটনাস্থলে গেছি। হাতিটির বয়স অনেক বেশী। প্রাথমিকভাবে ধারণা করছি স্ট্রোকজনিত কারনে মৃত্যু হতে পারে। এই বিষয়ে বন বিভাগের পক্ষ হতে চন্দ্রঘোনা থানায় জিডি করা হবে। মারা যাওয়া স্থানেই মাটি খুঁড়ে হাতিটির মরদেহ পুঁতে ফেলা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ