• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

ইউপিডিএফ প্রধানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের প্রতিবাদ ও নিন্দা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2018   Thursday

রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমাসহ ৬ খুনের ঘটনায় ইউপিডিএফের সভাপতি প্রসিত বিকাশ খীসাসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। 

 

বৃহস্পতিবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।


বিবৃতিতে বলা হয়েছে, এসব হত্যাকা-ের সাথে ইউপিডিএফ-এর কোন নেতাকর্মী কোনভাবে সংশ্লিষ্ট নেই। পার্বত্য চট্টগ্রামের জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্বদানকারী শক্তিকে দুর্বল করতে দুরভিসন্ধিমূলকভাবে ইউপিডিএফ-এর নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিরোধী পক্ষকে ঘায়েল করার লক্ষ্যে সংশ্লিষ্টতার কোন আলামত না থাকলেও নির্দেশদাতা হিসেবেও মামলা করতে দেখা যাচ্ছে, যা আইনের শাসনের পরিপন্থী।


বিবৃতিতে শক্তিমান চাকমাসহ ৬ হত্যাকান্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং ইউপিডিএফ নেতা-কর্মীসহ নিরপরাধ লোকজনকে হয়রানি না করার দাবি জানিয়ে আরো বলা হয়, নব্যমুখোশবাহিনীর হাতে মিঠুনসহ একের পর এক খুন, অপহরণ ও অরাজকতায় সরকার-প্রশাসন পদক্ষেপ না নিলেও পার্বত্য চট্টগ্রামের বিক্ষুব্ধ ছাত্র-যুব-জনতার সাথে দেশের সমতলের গণতান্ত্রিক শক্তিও একাত্ম হয়েছে। বর্মা ও শক্তিমানের’রহস্যজনক হত্যাকান্ডকে জনগণের ন্যায়সঙ্গত প্রতিবাদ বিক্ষোভ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের পরিণাম কখনই শুভ হবে না। এতে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি আরো বেশী অস্থিতিশীল হয়ে উঠলে তার দায়-দায়িত্ব সম্পূর্ণ সরকার-প্রশাসনের ওপর বর্তাবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে।


উল্লেখ্য, গেল ৩ মে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি শক্তিমান চাকমাকে দুর্বৃত্তরা ব্রাশফায়ারে করে হত্যা করে। পর দিন ৪ মে শক্তিমানের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান করতে যাওয়ার সময় বেতছড়ি এলাকায় দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে গণতান্ত্রিক ইউপিডিএফের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ ৫ জন নিহত হন। ঘটনার ৬ দিন পর গত বুধবার নানিয়ারচর থানায় ইউপিডিএঢের প্রধান প্রসীত বিকাশ খীসাসহ ১১৮ জনের নাম উল্লেখ করে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ