• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

৮ বছর পর নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সন্মেলন অনুষ্ঠিত

Published: 02 May 2018   Wednesday

দীর্ঘ ৮ বছর পর ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ। ৫ ইউনিয়ন ও উপজেলা কমিটির ১৮১ জন কাউন্সিলর গনতান্ত্রিক প্রদ্ধতিতে ভোট প্রদান করেন।

 

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ছাতা প্রতিকে ১৫১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক শফিউল্লাহ ও প্রজাপতি প্রতিকে ১৫৭ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ ইমরান মেম্বার।

অপরদিকে সভাপতি পদে প্রতিদন্ধী চেয়ার প্রতিকের তারেক রহমান পেয়েছেন ২৭ ভোট এবং সাধারন সম্পাদক পদে চশমা প্রতিকের ডাঃ সিরাজুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট।

 

২ মে বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদের উম্মুক্ত মঞ্চে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন সম্মেলনের প্রধান অতিথি বান্দরবান জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান কৈশহ্লা মার্মা।

 

সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য সচিব, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর পরিচালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন ত্রি-বার্ষিক প্রস্ততি কমিটির আহবায়ক ক্যাউচিং চাক।

 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বান্দরবান জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান, সহ সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক ও পৌর মেয়র সদস্য মোঃ ইসলাম বেবী, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, ধর্ম বিষয়ক সম্পাদক খাইরুল বশর, জেলা ছাত্রলীগ সভাপতি কাউসার সোহাগ, সাধারন সম্পাদক জনি সুশিল, আওয়ামীলীগ নেতা আবু তাহের কোম্পানী, উপজেলা যুবলীগ সভাপতি জসিম উদ্দিন, জেলা আওয়ামীলীগ সদস্য মোঃ আলম, বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, ঘুমধুম আওয়ামীলীগ সভাপতি খালেদ সরওয়ার, দৌছড়ি আওয়ামীলীগ সভাপতি ও পরিষদ চেয়ারম্যান হাবিবুল্লাহ, সোনাইছড়ি আওয়াামীলীগ সভাপতি ও পরিষষদ চেয়ারম্যান বাহাইন মার্মা প্রমুখ।

 

সম্মেলনে প্রধান অতিথি কৈশহ্লা বলেন, দলীয় বিভেদ ভূলে গিয়ে আগামী সংসদ নির্বাচনে নৌকার প্রতীককে জয় যুক্ত করতে হবে। নতুন কমিটির নেতৃবৃন্দরা সকলের মতামত নিয়ে দলীয় কাজ করার জন্য নির্দেশ দেন।

 

তিনি আরো বলেন, দলের বিরুদ্ধে যারাই অবস্থান নিয়েছে তারা আওয়ামীলীগ হতে পারে না। তারা অন্য দলের এজেন্ট। আমরা তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক পদক্ষেপ নিতে পিচ পা হবো না। সংশোধন হয়ে দলীয় পতাকা তলে চলে আসুন। আমরা কাউকে ফিরিয়ে দেবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ