• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

খাগড়াছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2018   Thursday

ইসরাইল কর্তৃক গাজায় ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা শহরে বিক্ষোভ মিছিলি ও প্রতিবাদ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)সহ তিন সংগঠন। 

 

পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মিছিলটি খাগড়াছড়ি জেলা সদর স্বনির্ভর বাজার ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কার্যালয় থেকে বের করা হয়। এতে নারাঙহিয়া রেড স্কোয়ার, উপজেলা গেইট হয়ে চেঙ্গী স্কোয়ার প্রদক্ষিণ করে স্বনির্ভর বাজার শহীদ অমর বিকাশ চাকমার সড়কে গিয়ে সমাবেশ করা হয়।


এতে বক্তব্য রাখেন, পিসিপি কেন্দ্রীয় সহ-সভাপতি বিপুল চাকমা, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা ও গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক রতনস্মৃতি চাকমা প্রমুখ।

 

বক্তারা বলেন, ফিলিস্তিনের জনগণ সাম্রাজ্যবাদী চক্রান্তের শিকার। জাতিসংঘ কর্তৃক ফিলিস্তিনদের পর্যবেক্ষক রাষ্ট্রের অধিকার স্বীকৃতির পরও আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে পারছে না। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিমূখী আচরণের কারণে দুতাবাস ইসরাইলের গাজা উপত্যাকায় স্থানান্তর করলে ফিলিস্তিনের জনগণের ক্ষোভ বাড়তে থাকে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ