• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    
 
ads

পাহাড়ের মেয়ে মুন্না কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার প্রত্যাশী

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2018   Monday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তিপুর গ্রামে জম্ম মুন্না চাকমা’র। কৃষিজীবি পরিবারের প্রথম সন্তান মুন্না ২০১০ সালে গঠিত খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের নির্বাহী সদস্য মনোনীত হন। তার আগে খাগড়াছড়ি সরকারি কলেজে ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। ছিলেন কলেজ কমিটির যুগ্ম-আহ্বায়ক। এখনো সে কমিটি বহাল রয়েছে।


পাহাড়ের রাজনীতির জটিল সমীকরণে পাহাড়ি নারীদের ছাত্র রাজনীতি কিংবা জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত হবার পথ সমতলের চেয়ে অনেক বেশি বন্ধুর এবং কঠিন।


পরিবারের প্রথম সন্তান হিশেবে তাঁর রাজনীতিতে জড়ানোর বাস্তবতা বোঝাও সহজ নয়। তবুও মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু’র নীতি-আদর্শের প্রতি দুর্বলতার জায়গা থেকে অনেকটা একলা চলো’র মতোই মুন্না চাকমা সময়ের ঘাত-প্রতিঘাত পেরিয়ে এখন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে অধিষ্ঠিত।


ছাত্র রাজনীতির পাশাপাশি মুন্না চাকমা বর্তমানে চট্টগ্রাম সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে মাস্টার্সে অধ্যয়নরত।
গেল ৩১ আগস্ট গণ-ভবনে কেন্দ্রীয় ছাত্রলীগের জাতীয় শোক দিবসের সভায় মুন্না চাকমা; মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যজ পরিয়ে দেয়ার সুযোগ লাভ করেন। একই সাথে সেই সম্মেলনে গঠিত নতুন কমিটির সভাপতি রেজাওয়ানুল হক চৌধুরী শোভন এবং সা: সম্পাদক গোলাম রব্বানী’র কমিটিতে স্থান পেতে আগ্রহী।


তারই অংশ হিশেবে যোগাযোগ গড়ে তুলেছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্রী হল শাখা’র দায়িত্বশীল নেত্রীদের সাথে।
মুন্না চাকমা জানান, অনেকটা পথ পাড়ি দিয়েছি পরিবার-স্বজন-সহকর্মীদের সহযোগিতায়। একটি জেলা বা দেশের অগ্রগতিতে নারী-পুরুষের সম-অশগ্রহণকে মাননীয় প্রধানমন্ত্রী একটি থিম হিসেবে নিয়েছেন। আমি তাঁর এই দর্শনকে এগিয়ে নিতে সংগঠনের জাতীয় পর্যায়ে কাজ করতে চাই।


কথা হয় ঢাবি’র শামসুন্নাহার হল শাখা’র সা: সম্পাদক জেসমিন শান্তা’র সাথে। তিনি জানান, কম সময়ের মেলামেশায় পাহাড়ের রাজনীতির সক্রিয় নেত্রী মুন্না চাকমাকে আমাদের খুব ভালো লেগেছে। মার্জিত স্বভাবের ভদ্র-নম্র এই সহকর্মী পাহাড়ের প্রতিনিধি হিশেবে ছাত্রলীগের কেন্দ্র রাজনীতিতে সুযোগ পেলে নিশ্চয়ই পাহাড়ের সাথে সমতলের ছাত্র রাজনীতির একটি নতুন গতিপথ সূচিত হবে।


ঢাকা বিশ্ববিদ্যলয়ের রোকেয়া হল শাখা’র সভাপতি বিএম লিপি আকতার জানান, একই আদর্শের ছাত্র রাজনীতি করার সুবাদে খাগড়াছড়ির ছাত্রলীগ নেত্রী মুন্নাকে ভালো করেই চিনি। ইদানীংকালে তার সাথে আমাদের যোগাযোগ এবং দেখা-সাক্ষাৎ বেড়েছে। আমরাও প্রত্যাশা রাখি পাহাড়কে এগিয়ে নিতে কেন্দ্রে পাহাড়ের নারী প্রতিনিধি প্রয়োজন।


খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সা: সম্পাদক জহিরউদ্দিন ফিরোজ জানান, মুন্না চাকমা সংগঠনের একজন ভালো সংগঠক। বিনয়ী-ভদ্র কর্মী হিশেবে তার পরিচিতি রয়েছে।


ছাত্রলীগ নেতা ফিরোজ, মুন্না চাকমা’র পাশাপাশি খাগড়াছড়ি থেকে চবি’র শিক্ষার্থী আনোয়ার হোসেনকেও অর্ন্তভুক্তি’র প্রত্যাশা ব্যক্ত করেন।


খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা জানান, একসময় খাগড়াছড়িতে ছাত্রলীগের কার্যক্রমে ছাত্রীদের অংশগ্রহণ ছিলই না বললে চলে। সে জায়গা থেকে এখন জেলা এবং উপজেলা ছাত্রলীগে অনেক নারী সহকর্মীর সম্মিলন ঘটেছে। মুন্না চাকমাসহ বেশ কয়েক ছাত্রী সহকর্মীর হাত ধরে খাগড়াছড়ি ছাত্রলীগে এখন ডজনের ওপর সক্রিয় নেতাকর্মী রয়েছে।


তিনি প্রত্যাশা ব্যক্ত করে আরো বলেন, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ থেকে কেন্দ্রে প্রতিনিধিত্ব নিশ্চিত হলে জেলার রাজনীতিতে একটি ইতিবাচক প্রভাব তৈরি হবে। তাদের হাত ধরে ভবিষ্যতে অনেক বেশি নারী নেতৃত্ব বিকাশ হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ