• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য তিন আসনের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে- ইসি সচিব

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন,লামা, : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2018   Sunday

নির্বাচন কমিশনের(ইসি) সচিব মোঃ হেলালুদ্দীন আহমদ বলেছেন, সম্প্রতি পার্বত্য চট্রগ্রামে নিজেদের মধ্যে হিংসা, হানাহানি ও রক্তক্ষয়ী সংঘাত বেড়ে যাওয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্যাঞ্চলের তিনটি আসনের জন্য নিরাপত্তার কথা বিবেচনা করে আলাদা ভাবে নিরাপত্তা ব্যবস্থা গঠন করা হবে। এর জন্য আমরা সেনাবাহিনী ও প্রশাসনের সাথে আলোচনা করে নির্বাচনকালীন সময়ের জন্য পার্বত্যাঞ্চলের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা গঠন করা হবে।

 

রোববার উপজেলা পরিষদ মাঠে বান্দরবানের লামা উপজেলায় স্মার্টকার্ড বিতরণ কর্মসূচী উদ্ভোধন ও বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

 

নির্বচন কমিশন সচিব প্রথম দিন লামা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ ইসমাইলসহ ৩০ জন বিশিষ্ট ব্যক্তিকে স্মার্টকার্ড প্রদান করেন। প্রথম পর্যায় ৩০ অক্টোবর থেকে লামা পৌরসভা ও ৪ নভেম্বর লামাসদর ইউনিয়নরে ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

 

লামার উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান(প্রশাসন), বান্দরবান জেলার নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম, লামা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম প্রমূখ।

 

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ হেলালুদ্দীন আহমদ বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ভোটের সময় কোন ধরনের কারচুপি বা ভোট ছিনতাই যাতে করতে নাপারে সেজন্য দেশে ইভিএম ব্যাবস্থা চালু করা হয়েছে। তবে একাদশ জাতীয় নির্বাচনে তিনশত নং বান্দরবান সংসদীয় আসনে  পূর্বের নিয়মে(ব্যালটেরর মাধ্যমে) ভোট গ্রহন চলবে।

 

তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে পাহাড়ি দূর্গম এলাকার যে সব ভোটকেন্দ্র নষ্ট হয়ে গেছে সেগুলো মেরামত করা হবে। পার্বত্যাঞ্চলে আঞ্চলিক দল গুলো নিজেদের মধ্যে সংঘাত বেড়ে যাওয়ায় নিরাপত্তা বিঘ্নিত দেখা দিয়েছে। তার কারণে এ লালাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করে সুষ্ঠ  নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। ভোটাররা যাতে ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন, নির্বাচন কমিশন সেই  ব্যবস্থাই করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ