• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

খাগড়াছড়ি রিজিয়নের উদোগে চক্ষু ক্যাম্পের আয়োজন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Mar 2019   Sunday

প্রত্যন্ত দূর্গম অঞ্চলের চক্ষু রোগীদের সেবা দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশনের উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও চট্টগ্রাম লায়ন্স হাসপাতাল। খাগড়াছড়ি সেনা রিজিয়ন মহান স্বাধীনতার মাসে জাতির জনক বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা রেখে প্রায় তিন’শ দরিদ্র পাহাড়ি-বাঙালির চোখে আলো ফোটানোর প্রত্যয়ে এ কর্মসূচি সূচনা করেছেন।

 

এ উপলক্ষে রোববার দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক।

 

এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের মাধ্যমে অত্র অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ। সৃষ্টির পাশাপাশি  সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে  গরীব ও অসহায় মানুষদের চিকিৎসা সেবা দিয়ে আসছে।

 

খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো.আহামার উজ্জামান, ৫ ফিল্ড এ্যাম্বুলেনস্’র অধিনায়ক লে: কর্ণেল মিজানুর রহমান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো.রফিকুল আলম, চট্টগ্রাম লায়ন্স হাসপাতালের ডা. হাবিব এবং খাগড়াছড়ির সিভিল সার্জন মো.ইদ্রিস মিয়া।

 

চট্টগ্রাম লায়ন চক্ষু হাসপাতালের সহযোগিতায় সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর আয়োজন করে। খাগড়াছড়ির ৪ উপজেলা ও রাঙ্গামাটির লংগদু উপজেলার আড়াইশ চক্ষু রোগিকে এই চিকিৎসা সেবা দেয়া হয়। এরমধ্যে জটিল চক্ষু রোগিদের চট্টগ্রাম লায়ন হাসপাতালে নিয়ে অপারেশন করা হবে।

 

এরই ধারাবাহিকতায়  গরীব ও দুস্থদের জন্য চক্ষু শিবির আয়োজন করার প্রতিশ্রুতি ব্যক্ত করে ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক আরো বলেন, সেনাবাহিনী সবসময় মানুষের কল্যাণে কাজ করছে। অতীতের মতো পাহাড়ে নিরাপত্তা স্থাপনের পাশাপাশি মানবিক সহযোগিতায় সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।

 

পরে মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সেবা পরিদর্শন করেন রিজিয়ন কমান্ডার। চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল, খাগড়াছড়ি’র জেলা স্বাস্থ্য বিভাগ এবং খাগড়াছড়ি ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৩শ রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়া অপারেশন উপযোগী রোগীদের রিজিয়ন ব্যবস্থাপনায় লায়ন হাসপাতাল,চট্টগ্রামে। চিকিৎসা সেবা দেওয়া হবে। প্রতিবছরই সেনাবাহিনী এ ধরণের উদ্যোগ বাস্তবায়ন করে থাকে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ