• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

খাগড়াছড়িতে কার্যাদেশের আগেই নিম্মমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ কাজ শেষের পথে

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2019   Tuesday

চলতি অর্থ বছরের শেষ প্রান্তে এসে খাগড়াছড়ি সদর উপজেলার রাঙ্গাপানি ছড়া এলাকায় কার্যাদেশের আগেই নিম্মমানের ইট বিছিয়ে রাস্তা নির্মাণের কাজ চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের  অধীনে গোলাবাড়ি ইউনিয়নের উর্পযুক্ত এলাকায় ২০ লক্ষ টাকায় আধা কিলোমিটার ব্রিক সলিংয়ের এই প্রকল্পটি’র বৈধ ঠিকাদার মেসার্স বিতাড়ন চাকমা’র সাথে সমঝোতার ভিত্তিতে ইউপি চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা এরই মধ্যে কাজটি শেষ করে ফেলেছেন বলে অভিযোগ করেছেন এলাকার লোকজন।

 

সরেজমিনে গেল ১৭ মার্চ সকালে  গিয়ে দেখা গেছে, সিডিউল লংঘন করে তিনি ৯ ফুট ১০ ইঞ্চি চওড়ার ক্ষেত্রে ৯ ফুট চওড়া দিয়েই দৈর্ঘ্যে ১’শ ফুটের বেশি কাজ সেরেছেন। তিনি সলিংয়ের নিচের অংশে একেবারে নিম্মমানের ইট এবং ওপরে লোক দেখানোর জন্য কোথাও ১নং আবার কোথাও ২নং ইট দিয়ে রাস্তাটি নির্মাণ অব্যাহত রেখেছেন।  শূধু তাই নয়, ইট বিছানোর আগে মাটি খোঁড়ার কাজ না করে বালির প্রলেপের ওপরেই ইট বিছিয়ে দিচ্ছেন শ্রমিকরা।

 

এ বিষয়ে গোলাবাড়ি ইউপি চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা’র টেলিফোনে বেশ কয়েকবার ফোন দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি। তবে তাঁর ঘনিষ্ঠ খাগড়াছড়ি সদর ইউপি চেয়ারম্যান আম্যে মারমা তাঁর পক্ষ হয়ে সাংবাদিকদের কাছে সংবাদটি পরিবেশন না করার অনুরোধ জানান।

 

কাজটির বৈধ ঠিকাদার মেসার্স বিতাড়ন চাকমা জানান,  কাজটির জন্য তিনি দশ শতাংশ পরিমাণ অর্থ নিরাপত্তা জামানত (ফেরতযোগ্য) হিসেবে সরকারি কোষাগারে জমা করেছেন। ঢাকা থেকে কার্যাদেশ অনুমোদনের জন্য আরো ২ শতাংশ টাকা পিআইওকে দিয়েছি। এখনো কার্যাদেশ আসেনি। কিন্তু কার্যাদেশ আসার আগেই ইউপি চেয়ারম্যান তাঁর প্রতিষ্ঠানের কাজ কেনো নিম্নমানের ইট দিয়ে কাজ চালাচ্ছেন, তা তিনি খতিয়ে দেখবেন।

 

খাগড়াছড়ি সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাজী মাসুদুর রহমান কার্যাদেশ প্রদান না করার কথা স্বীকার করে বলেন, কাজ এগিয়ে নেয়ার স্বার্থে তিনি প্রকল্প এলাকায় গিয়ে শ্রমিকদের কাজ বুঝিয়ে দিয়েছেন। এরপর পরই তিনি নানা ভণিতা শুরু করেন এবং নিউজ না করে ইউপি চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা’র সাথে সমন্বয়ের পরামর্শ দিতে থাকেন।

 

এই সময় তিনি নিজে এই প্রতিবেদকের সামনে এবং তাঁর একজন পিয়ন বাইরে গিয়ে ইউপি চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরাকে ফোন দিয়ে নিউজ ঠেকানোর পরামর্শ দিতে থাকেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ