• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

বাঘাইছড়িতে সহিংস ঘটনায় আনসার সদস্যর খোয়া যাওয়া রাইফেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

স্টাফ রিপোর্টার/ বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2019   Friday

রাঙামাটি বাঘাইছড়ি সহিংস ঘটনায় নিহত আনসার সদস্য মিহির দত্তের খোয়া যাওয়া থ্রিনটথ্রি রাইফেলটি শুক্রবার মারিশ্যা-দিঘিনালা সড়কের ১০ কিলোমিটার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বাঘাইহাট জোনের সেনা সদস্যরা। জাতীয় মানবধিকার কমিশনের জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন, আহত ও নিহতদের স্বজনদের সাথে কথা বলেছেন। 

 

পুলিশ জানায়, বাঘাইছড়ি উপজেলা নির্বাচনে ভোট গ্রহন শেষে ফেয়ার পথে দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের ৯ কিলোমিটার এলাকায় দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে ঘটনার পর নিহত আনসার সদস্য মিহির দত্তের খোয়া যাওয়া অস্ত্রটি খোয়া যায়। শুক্রবার মারিশ্যা-দিঘিনালা সড়কের ১০ কিলো নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছেন বাঘাইহাট জোনের সেনা সদস্যরা।


বাঘাইছড়ি থানার ওসি এমএ মঞ্জুর খায়া যাওয়া থ্রিনটথ্রি রাইফেলটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গেল বৃহস্পতিবার মুঠোফোনে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা বাঘাইছড়ি উপজেলা সহকারী রিটার্নিং অফিসার চৈতালী চাকমাকে হুমকি দেয়। এতে তার কাছ থেকে সন্ত্রাসীরা ৬ লাখ টাকা দাবী করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে তিনি এ ঘটনায় থানায় জিডি করেছন।


এই সহিংস ঘটনায় আহত বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রওশন আরা বেগম ও জো¯œা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য গতকাল সকালের দিকে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


এদিকে, জাতীয় মানবাধিকার কমিশনের চট্টগ্রাম বিভাগের পরিবচালক আল মাহামুদ ফাইজুল কবিরের নেতৃত্বে শুক্রবার দুপুরে বাঘাইছড়ি হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন । তিনি ঘটনাস্থল পরিদর্শন ছাড়াও প্রত্যক্ষদর্শী ও বাঘাইছড়ি থানা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেন। এছাড়া তিনি বিকালে বাঘাইছড়ি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে স্বাক্ষাত করেন।


পরিদর্শন শেষে জাতীয় মানবাধিকার কমিশনের পরিবচালক আল মাহামুদ ফাইজুল কবির সাংবাদিকদের জানান, ঘটনার আহত ও নির্বাচনে সংশ্লিষ্টদের সাথে ঘটনা নিয়ে কথা বার্তা বলেছেন। সবাই বলছে ঘটনাটি ঘটেছে নির্বাচনী বিরোধ নিয়ে। কারণ হামলাকারীদের টাগেট ছিল নির্বাচনী বক্স, সরঞ্জমাদী ও নির্বচনী কাজে সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ ও তাদের বহনকারী গাড়ি গুলোতে। এখানে নির্বাচন বজর্নকারীদের ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকতে পারে বলে তিনি মত প্রকাশ করেছেন।

 

উল্লেখ্য, গেল ১৮মার্চ বাঘাইছড়ি উপজেলা নির্বাচনে সাজেকের কংলাক সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে ভোট গ্রহন শেষে সদরে ফেয়ার পথে দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের ৯ মাইল এলাকায় একদল দুর্বৃত্ত ব্রাশ ফায়ার করে। এতে গুলিতে সহকারী পুলিং অফিসার ৭জন নিহত ও ২৬ জন আহত হন। এর মধ্যে গুরুত্বর আহত অবস্থায় ১১জনকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাতে গুরুত্বর আহত চট্টগ্রাম সন্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন সহকারী পুলিং অফিসার ও নিউ লাইল্যাঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু তৈয়ব মারা যান। গত বুধবার রাতে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জন ব্যক্তিকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ