• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

১ মে থেকে তিন মাসের জন্য মহালছড়িসহ কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 May 2019   Wednesday

কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি ও হ্রদের ভারসাম্য রক্ষার স্বার্থে ১ মে থেকে আগামী ৩১ জুলাই পর্যন্ত তিন মাস বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, রাঙামাটি কর্তৃক খাগড়াছড়ির জেলার মহালছড়িসহ কাপ্তাই হ্রদের আওতাধীন সমগ্র এলাকায় মৎস্য আহরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ ও পরিবহণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, মহালছড়ি উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরুল্লাহ আহমেদ জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও মহালছড়িসহ কাপ্তাই হ্রদের মাছ ধরা আগামী তিন মাস বন্ধ থাকবে। কাপ্তাই হ্রদের মৎস্য আহরণ, সংরক্ষণ, বাজারজাতকরন বন্ধ রাখার কারণে মাছের সুষ্ঠু প্রজনন ও বংশবৃদ্ধির ফলে মহালছড়ির ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কর্ম সংস্থানেরও সৃষ্টি হচ্ছে।

 

কাপ্তাই হ্রদে মৎস্য সম্পদের বৃদ্ধি, মহালছড়ির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য কাপ্তাই হ্রদের মাছধরা নিষেধাজ্ঞাকালীন অসাধু ব্যবসায়ীরা যাতে সাধারণ জেলেদের ব্যবহার করে অবৈধভাবে মৎস্য আহরণ, বাজারজাতকরণ, পরিবহন না করতে পারে সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ