• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

নানা আয়োজনে বান্দরবানে বিশ্ব আদিবাসী দিবস পালিত

স্টাফ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Aug 2019   Friday

শুক্রবার নানা আয়োজনে বান্দরবানে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আদিবাসী উদযাপন জেলা কমিটির আহ্বয়ক লেলুং খুমী। টাউন হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার নেত্রী ডনাই প্রু নেলী। বিশেষ অতিথি পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষন আন্দোলন কমিটির জেলা আহ্বায়ক জোয়াম লিয়ান আমলাই, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মার্মা, এডভোকেট উবাথোয়াই মারমা। নারী পক্ষ সংগঠনের সদস্য শাহানা বেগম, জেলা উদিচী শিল্পী গোষ্ঠী’র সাধারণ সম্পাদক ক্যসামং প্রমুখ।


এর আগে কবুতর উড়িয়ে দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াই চ প্রু মাষ্টার। দিবসটির উপলক্ষে জেলার ১১টি আদিবাসী সম্প্রদায়ের নর-নারীরা অংশ নেয়। নিজ নিজ সংস্কৃতির পোশাক পরে নারীরা দলে দলে অংশ গ্রহন করে।


দিবসটি উপলক্ষে শহরের পুরাতন রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর র‌্যালীটি অরুণ সারকি টাউন হলে এসে শেষ হয়। টাউন হলে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


আলোচনা সভায় বক্তারা সাংবিধানিকভাবে আদিবাসীদের স্বীকৃতির দাবী জানিয়ে বলেন, দেশে বসবাসরত আদিবাসীরা প্রতিনিয়ত ভূমি দখল ও নির্যাতনের শিকার হচ্ছে। পাশাপাশি নিজেদের নিজস্ব মাতৃভাষাও আজ সংকটের মধ্যে। বিভিন্ন সংকট ও সমস্যার মধ্য দিয়ে চলা আদিবাসীদের ভবিষ্যত আজ হুমকির মুখে। এই সংকট ও সমস্যা থেকে উত্তরণে সরকারের আন্তরিকতা ছাড়া সম্ভব নয় বলে বক্তারা। আলোচনা সভায় বক্তারা আদিবাসী হিসেবে স্বীকৃতি ও পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নে সরকারের কাছে আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ