• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

লামায় শখ করে বিলে মাছ ধরতে গিয়ে ৩ দিন ধরে নিঁখোজ দুই বোন

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন,লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Aug 2019   Saturday

বান্দরবানের লামায় শখ করে বিলে মাছ ধরতে গিয়ে দু`বোন এক সাথে গত তিন দিন ধরে নিঁখোজ রয়েছে।


গেল ২৯ আগষ্ট দুপুর সাড়ে বারোটার দিকে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাতেন টিলা এলাকার চরুবিলে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।


নিঁখোজ দু`বোনের নাম ইয়াছমিন বেগম (১১) ও মুক্তা বেগম (৯)। তারা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাতেনটিরা গ্রামের মনির আহম্মদের মেয়ে। ইয়াছমিন ও মুক্তা গজালিয়া ইউনিয়নের ক্রংতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণীর ছাত্রী।


উপজেলার গজালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য(মেম্বার) উসাচিং মার্মা বলেন, গত বৃহস্প্রতিবার বাড়ির পাশে বমু খাল পেরিয়ে চরু বিলে দু`বোন এক সাথে মাছ ধরতে যায়। মাছ ধরতে গিয়ে এ দু`বোন আর বাড়ী ফিরেনি। ধারনা করা হচ্ছে মাছ ধরে বমু খাল পার হয়ে বাড়ি ফেরার সময় খালের চোরা বালিতে পড়ে বা পানির স্রোতে ভেসে গিয়ে তাদের মৃত্যু হতে পারে।


নিখোঁজ ইয়াছমিন ও মুক্তা`র বাবা মনির আহম্মদ বলেন, গত বৃহস্প্রতিবার আমার দু`মেয়ে সখের বসে বাড়ির পাশে চরু বিলে মাছ ধরতে গিয়ে আর বাড়িতে আসেনি। বমু খালে ও বিভিন্ন যায়গায় খোঁজা খুঁজি করেছি। কিন্তু এখনো আমার মেয়েদের খোঁজ পাইনি। শনিবার ফায়ার সার্ভিসের লোকজন এসে বমু খালে খোঁজা খুজি করে। না পেয়ে তারা চলে যায়।


লামা ফায়ার সার্ভিস ষ্টেশনের লীডার মোঃ মোজাম্মেল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শনিবার লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর এ জান্নাত রুমি স্যার দুপুর ২টার সময় খালে পড়ে দু`শিশু নিখোঁজ হয়েছে বলে ফোন করে আমাদের জানায়। আমরা এ সংবাদ পাওয়ার পর বিকাল তিনটার সময় ঘটনাস্থলে পৌছে নিখোঁজ দু`শিশুর বাবার সাথে কথা বলে বমু খালের সম্ভাব্য যায়গায় খোঁজাখুজি করি। ঘন্টা খানেক খোঁজাখুজির পর নিখোঁজ শিশুদের পাওয়া যায়নি। তবে এলকাবাসির সাথে কথা বলে জানাযায়, শিশু দু`বোন মাছ ধরে বাড়ি ফিরতে বমু খাল পার হতে স্থানীয় কয়েকজন ব্যাক্তি দেখেছে বলে জানায়। সে জন্য ধারনা করা হচ্ছে, নিখোঁজ দু`বোন হয় বমু খালের চোরা বালুতে পড়েছে না হয় তারা পানির স্রোতে ভেসে গেছে।


নিখোঁজ দু`বোনের চাচাতো ভাই মোঃ ফরিদ উদ্দিন জানায়, ইয়াছমিন ও মুক্তা গজালিয়া ইউনিয়নের ক্রংতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণীর ছাত্রী। দু`মেয়ে নিখোঁজ হওয়ার পর থেকে আমার চাচা মনির আহম্মদ ও তার স্ত্রী প্রায় পাগলের মতো হয়েছে। আমরা এখনো সম্ভাব্য সব যায়গায় খোঁজাখুজি করছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দিয়ে বমু খালে খোঁজাখুজি করলে হয়তো মৃত অবস্থায় হলেও আমার বোনদের মৃতদেহ পাওয়া যেতো।


বিষয়টি নিয়ে লামা থানার পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ আমিনুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলার গজালিয়ায় দু`বোন এক সাথে নিখোঁজ হওয়ার সংবাদ আমার জানা নেই। তবে থানায়ও কেই অভিযোগ করেনি বা সংবাদ দেয়নি বলে জানায়।


এ ব্যাপারে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর এ জান্নাত রুমি এ প্রতিবেদককে বলেন, আমার উপজেলার গজালিয়া ইউনিয়নের বমু খালে পড়ে গত বৃহস্প্রতিবার থেকে দু`টি শিশু নিখোঁজ রয়েছে। শনিবার সংবাদটি শুনে সঙ্গে সঙ্গে লামা ফায়ার সির্ভিস ষ্টেশনে ফোন করে জানাই। তারা শনিবার বিকাল তিনটা বাজে ঘটনাস্থলে গিয়ে সম্ভাব্য সব যায়গায় খোঁজাখুজি করে। কিন্তু নিখোঁজ দু`শিশুর খোঁজে পাওয়া যায়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ