• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

দীঘিনালায় দুদকের গণশুনানি

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Sep 2019   Thursday

সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এ স্লোগানে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় দূণীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় দীঘিনালা উপজেলা শিল্পকলা একাডেমি হল রুমে জাতীয় সংগীতের মাধ্যমে এ গনশুনানির কার্যক্রম শুরু করা হয়।

 

নাগরিক সেবা ও সুবিধাদি প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভুত সমস্যাদি প্রবণ ও নিস্পত্তি, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত গনশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- সচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে গনশুনানীর কোন বিকল্প নেই বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে সকল জন প্রশাসনকে জবাবদিহীতা নিশ্চিত করতে হবে। পাশা পাশি মাননীয় প্রধান মন্ত্রীর দুর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন তাই ছোট  বড় সকল দুর্নীতি নিমূল করতে হবে।

 

গণশুনানীতে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, দূণীতি দমন কমিশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মাহমুদ হাসান, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ।

 

এছাড়াও দীঘিনালা উপজেলা চেয়ারম্যান মো.আবুল কাশেম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা,এড. আশুতোষ চাকমা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার ও জেলা দুর্নীতি পরিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্তসহ এলাকার জন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ