• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

আলীকদমে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ও আহত ১৩ জন

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2019   Sunday

বান্দরবানের আলীকদ-থানচি সড়কের ১৫ কিলােমিটার এলাকায় সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো ১৩ জন যাত্রী ।  রোববার সকাল সেড়ে ১১টার সময় থানচি থেকে আলীকদমে আসার পথে এ দূর্ঘটনা ঘটে।

 

আহতরা জানান, পনেরজন যাত্রী নিয়ে দূর্ঘটনার পৌঁনে এক ঘন্টা আগে থানচি থেকে আলীকদমের উদ্দ্যশ্যে ছাড়া হয়। গাড়িটি যখন খাড়া একটি পাহাড়ি পথ বেয়ে উঠতে গিয়ে হঠাৎ পিছনের দিকে নেমে চলে আসায় এ দুর্ঘটনা ঘটে । এ সময় চালক ও হেলফার গাড়ি থেকে লাফি দিয়ে পালিয়ে যায় । এ সময় গাড়িটি নিচের দিকে নামতে নামতে রাস্তার পাশে ড্রেনের ওয়ালের সাথে ধাক্কা লেগে উল্টে গেলে ঘটনাস্থলে পেকুয়া উপজেলার টৈইটং এলাকায় মােঃ দিদার হােসেন ( ২৫ ) নিহত হন ।

 

পরে খবর পেয়ে আলীকদম ফায়ার সার্ভিস , পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর আব্দুর রশিদ এর ছেলে আবু তালেব ( ২২ ) মারা যান়।তাঁর বাড়ি পেকুয়া উপজেলার টৈঁটং এলাকায়।

 

দূর্ঘটনায় যারা আহতরা হলেন,  মােস্তাক আহামদ এর ছেলে নুরুল ইসলাম ( ৩০ ), আবু তাহেরের এর ছেলে জিয়াবুল কবির ( ২৩ ) , আব্দুর রশিদ এর ছেলে মােঃ তালেব ( ২২ ) , দুলাল মিয়ার ছেলে মােঃ জয়নাল আবেদীন ( ২৮ ) , মৃত শমসের আলম এর ছেলে মােঃ আলী ( ২৫ ) , মৃত নজির আহামদ এর ছেলে আবু তাহের ( ৫২ ) , মােঃ শাহ আলম এর ছেলে মােঃ জোবায়ের ( ২৮ ) নুরুল হক এর ছেলে মােঃ শহিদুল্লাহ ( ৩২ ) , নুরুল ইসলাম এর ছেলে রেজাউল করিম ( ৪৫ ) , বদর আলম এর ছেলে জাফর আহমদ ( ৪৫ ) , জফুর আহমদ এর ছেলে আছত আলী ( ৩০ ) , নুরুল ইসলাম এর ছেলে আব্দুর রশিদ ( ২১ ) , আলী হােসেন এর ছেলে মােঃ কাইছার ( ২২ )।  এদের সবার বাড়ি পেকুয়া উপজেলার টৈটং এলাকায়। এছাড়া আহত আব্দুর রশিদ এর ছেলে মােঃ আবু তাহের ( ৪৫ ) এর বাড়ি বাঁশখালী উপজেলায়।

 

আলীকদম হাসপাতালের কর্তব্যরত ডাক্তার কামরুল হাসান বলেন , সড়ক দুর্ঘটনার কবলে পড়েন মােট ১৫ জন । তার মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান।আরেকজন হাসপাতালে আনার পর মারা যান । বাকি ১৩ জনকে আমরা সর্বাত্মক ভাবে জিকিৎসা দিচ্ছি। আহতের মধ্যে চারজন আশঙ্কাজন। তাই তাদের চমেকে রেফার করা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার অফিসার্স ইনচার্জ কাজী রকিব উদ্দিন বলেন , সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত ও ১৩জন আহত হয়েছে। গাড়িটির কোন কাগজপত্র ছিলনা। চালক ও হেলফার পালিয়ে যাওয়ায় আমরা ধরতে পারিনি । মূলতঃ চালকের অদক্ষতা ও দ্রুত গতিতে গাড়ি চালানাের কারণেই এ  ঘটনা ঘটেছে ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ