• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে আওয়ামীলীগের সম্মেলনে বিতর্কিতদের নিয়ে কাউন্সিলর তালিকা প্রণয়নের অভিযোগ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2019   Saturday

খাগড়াছড়িতে আগামীকাল রোববার অনুষ্ঠিতব্য জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে নব্য আওয়ামীলীগ ও বিএনপিপন্থীদের নিয়ে কাউন্সিলর তালিকা প্রণয়নের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কাউন্সিলর পদ বঞ্চিতরা। শনিবার সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সদর ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মীর ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


লিখিত বক্তব্যে অভিযোগ তোলা হয়, দুঃসময়ের নেতাকর্মীদের বাদ দিয়ে রাজনীতির অপকৌশলের স্বার্থে নব্য আওয়ামীলীগ ও বিএনপিপন্থীদের দিয়ে সম্মেলনের কাউন্সিলর তালিকা প্রণয়ন করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রণীত কাউন্সিলর তালিকা বাতিলে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ চাওয়া হয় সংবাদ সম্মেলন থেকে।


সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


তবে অভিযোগ অস্বীকার করে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, গঠনতন্ত্র মেনে জেলা আওয়ামীলীগের সম্মেলনের কাউন্সিলরদের তালিকা তৈরী করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ