• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

খাগড়াছড়ি মুক্ত দিবসে উৎসব মুখর নেই

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2019   Sunday
no

no

১৯৭১ সালের ১৫ ডিসেম্বর হানাদার মুক্ত হয় পার্বত্য জনপদ খাগড়াছড়ির সদর উপজেলা। প্রতিবছর স্থানীয় প্রশাসন ও স্বাধীনতা স্বপক্ষের দল আওয়ামীলীগের সহযোগীতায় মুক্তিযোদ্ধারা উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করলে এ বছর নীরবে কেটে গেছে দিবসটি।

 

দিবসটি পালন নিয়ে কথা বলতে চাইলে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন প্রতিবছর দিবসটি পালন করে মুক্তিযোদ্ধারা তবু দিবসটি উপলক্ষে দলীয় অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

 

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন এবং জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে স্থানীয় মুক্তিযোদ্ধা ও সন্তানরা। এ সময় পার্বত্য চট্টগ্রাম আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা ও অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার রিজাউল করিম সহ সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিন উপস্থিত ছিলেন।


প্রতি বছর বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় দিবসটি পালন করতে দেখা  গেলেও এ বছর এক প্রকার নিস্তব্ধতায় কেটেছে দিনটি। মুক্তিযোদ্ধারা ঘরোয়া পরিবেশে দিবসটি পালন করলেও নতুন প্রজন্মের কাছে হয়তো অজান্তে থেকে
গেছে দিবসটির তাৎপর্য।


এ বিষয়ে জানতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন দিবসটি প্রতি বছর মুক্তিযোদ্ধারা পালন করে।


দিবসটি পালনের দলের ভুমিকা নিয়ে জানতে চাইলে বলেন সকালে দলীয় অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিলে শ্রদ্ধা জানানো হয়েছে।


এছাড়া জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও আওয়ামীলীগ নেতা রইছ উদ্দিনের মুঠোফোনে কল করা হলে ক্ষোভের সাথে তিনি জানান, মুক্তিযোদ্ধাদের যতটুকু সামর্থ্য ছিল তা দিয়ে দিবস পালন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আওয়ামীলীগ অন্যান্য বছর আমাদের সাথে দিবসটি পালন করায় জমকালো হতো। এ বছর কি কারণে তারা দিবসটি পালন করেনি সেটি আমার জানা নেই।


এ বিষয়ে কথা বলার জন্য খাগড়াছড়ির জেলা প্রশাসক ও খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার প্রতাব চন্দ্র বিশ্বাসকে মুঠো ফোনে ফোন দিলে ও তিনি ফোন রিসিভ করেননি।


এছাড়া খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের হানাদার মুক্ত দিবসের আলোচনা সভার কোন তথ্য কিংবা ছবি গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়নি।


তবে খাগড়াছড়ি মুক্ত দিবস উপলক্ষে জেলার দীঘিনালা উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ