• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

পানছড়ির পূজগাং অরণ্য কুটিরে শীবলী ভান্তে পূজা ও মহাস্থবির বরণ

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2019   Friday

খাগড়াছড়ির পানছড়ির পূজগাং অরণ্য কুঠিরে শীবলী ভান্তে পূজা ও মহাস্থবির বরণ অনুষ্ঠান শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষে সকাল পঞ্চশীল গ্রহণ ও জয় জয় বুদ্ধ পতাকা গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

 

পানছড়ি মুনিপুর বনবিহারের অধ্যক্ষ বশিষ্ট মহাস্থবিরের সভাপতিত্বে ও জুনেল চাকমা ও অর্নেসা চাকমার সঞ্চালনায় স্ব-ধর্ম ধেশনা দেন রাঙামাটি রাজ বনবিহার থেকে আগত সুধর্মানন্দ মহাস্থবির ও খাগড়াছড়ির ইটছড়ি মৈত্রীপুর বনবিহারের অধ্যক্ষ বিমলানন্দ মহাস্থবির, খাগড়াছড়ি তেতুলতলা বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ বিদর্শন আচার্ষ্য তেজবংশ মহাস্থবির, রাঙামাটির জুরাছড়ি বেনুবন অরণ্য কুটিরের অধ্যক্ষ পন্থক মহাস্থবির ও পূজগাং অরণ্য কুটিরের অধ্যক্ষ অনুমোদর্শী মহাস্থবির।


এলাকাবাসীর পক্ষ থেকে স্ব-ধর্ম বক্তব্য দেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা ও পূজগাং দেবেন্দ্র পাড়ার বাসিন্দা ও লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিহারী লাল চাকমা প্রমূখ।


মহাস্থবির বরণকৃত বৌদ্ধ ভিক্ষুরা হলেন রাঙামাটির জুরাছড়ি বেনুবন অরণ্য কুটিরের অধ্যক্ষ পন্থক মহাস্থবির , পূজগাং অরণ্য কুটিরের অধ্যক্ষ অনুমোদর্শী মহাস্থবির, পানছড়ি শ্রীকুন্তিমাছড়া অরণ্য কুটিরের অধ্যক্ষ আর্ষ্যশ্রী মহাস্থবির, রাঙামাটি রাজবন বিহার থেকে আগত কল্যান মিত্র মহাস্থবির ও আর্য্য জ্যোতি মহাস্থবির। অনুষ্ঠানে স্বÑধর্ম গান পরিবেশনা করেন পার্কি চাকমা ও পনি চাকমা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

ads
ads
আর্কাইভ