• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

বান্দরবানে মুখোশধারীদের ব্রাশফায়া আওয়ামী লীগ নেতা নিহত,আহত ৫

ষ্টাফ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Feb 2020   Saturday

শনিবার সন্ধ্যা ৭টার দিকে বান্দরবান সদর উপজেলার জামছড়ি এলাকায় মুখোশধারী সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু মার্মা (৫২) নিহত  ও আহত হয়েছেন আরও ৫ জন।

 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাচনু মার্মাসহ ৭ থেকে ৮ লোক  বান্দরবান সদর উপজেলার জামছড়ি এলাকায়  মহাজন নামক এক দোকানীর দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ পাশের বাগান থেকে মুখোশ পরা অস্ত্রধারী ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ বেরিয়ে এসে বাচনু মার্মাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ব্রাশফায়ার করে। এতে ঘটনাস্থলেই বাচনু মার্মা মারা যান এবং ৪ জন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এদিকে খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়। এলাকার চারদিকে নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী।

 

আহতদের একজনের আত্মীয় উমংসিং মারমা জানান, অস্ত্রধারীরা হঠাৎ করে এসে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এ সময় আতঙ্কিত লোকজন ছুটোছুটি করে পালিয়ে প্রাণ বাঁচার চেষ্টা করে। প্রায় পাঁচ মিনিটের মতো সন্ত্রাসীরা একটানা গুলি ছোড়ে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার (এসপি) জেরিন আক্তার জানান, সন্ত্রাসীদের গুলিতে একজন আ.লীগ নেতা নিহত হয়েছেন। তবে কারা গুলি করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ