• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    
 
ads

কাপ্তাইয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্যকে অপহরণ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2020   Wednesday

রাঙামাটির উপজেলার রাইখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডেও ইউপি সদস্য মংচিং মারমাকে কারিগড় পাড়া এলাকা থেকে গেল মঙ্গলবার রাত ১১ টার দিকে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে অপহরণ করেছে।


পারিবারিক সূত্রে জানা গেছে, গেল মঙ্গলবার রাত ১১টার দিকে কারিগড় পাড়ার বাড়ীতে সবাই ঘুমিয়ে পড়েন। এসময় তিনজন দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে মংচিং মারমাকে অপহরণ করে নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা অপহৃতকে নিয়ে কারিগর পাড়া রাইখালী পূর্ণবাসনের দিকে চলে যায়। ঘটনার পরপর চন্দ্রঘোনা থানায় বিষয়টি অবগত করে অপহৃত পরিবার।


রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ এনামূল হক জানান, গেল মঙ্গলবার রাতে ফোনে মেম্বারের স্ত্রী ঘটনার বিষয়ে তাকে অবগত করেন। ইউপি সদস্য মংচিং মারমাকে কারা বা আঞ্চলিক কোন দল অপহরণ করেছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনো।


চন্দ্রঘোনা থানার অফিসার্স ইনচার্জ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহৃত ইউপি সদস্যকে উদ্ধারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ