• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

খাগড়াছড়িতে ১’শ ৩০ পরিবারকে লক্ষ্মী চাকমা’র ত্রাণ সহায়তা

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2020   Friday

খাগড়াছড়িতে করোনার বিশেষ পরিস্থিতিতে ব্যক্তি উদ্যোগে ১’শ ৩০ পরিবার দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারকে নিজস্ব অর্থায়নে খাদ্য ও ভোগ্যপণ্য পৌঁছে দিয়েছেন তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক লক্ষ্মী চাকমা।

 

হতদরিদ্র কর্মহীন দুর্গম পাহাড়ি পল্লীতে ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্যোগ খাগড়াছড়িতে এই প্রথম। শুক্রবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার চরপাড়া, রোওয়া সাইয়াপাড়া, সাতভাইয়াপাড়া, আপার পেরাছড়া, বটতলীসহ ৫ টি গ্রামে ১’শ ৩০ হতদরিদ্র পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

 

ব্যতিক্রমী এ উদ্যোগে অংশ নেন কনজিউমারস এসোসিয়েশন (ক্যাব)-খাগড়াছড়ি জেলা কমিটির সা: সম্পাদক  প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি ফুটবল একাডেমীর সভাপতি জ্যোতিষ বসু ত্রিপুরা, সা: সম্পাদক নিখিল দে, সমাজকর্মী রুতান চৌধুরীসহ স্থানীয় হেডম্যান-কার্বারীরা উপস্থিত ছিলেন।

 

প্রতিটি পরিবারের হাতে তেল, ডাল, আলু, লবন, হলুদ গুড়া ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়।

 

 

সমাজসেবক ও ব্যবসায়ী লক্ষ্মী চাকমা জানান, এটি আমার সামাজিক ও নাগরিক দায়বদ্ধতার অবস্থান থেকে নেয়া সীমিত উদ্যোগ। দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজনে আরো বেশি মানুষকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার কার্যক্রম অব্যাহত রাখবো।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ