• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

করোনা মোকাবেলায় রাঙামাটিতে আইন অমান্য করায় ৪ জনকে অর্থ দন্ড

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Apr 2020   Saturday

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাঙামাটিতে শনিবার সকাল থেকে রাঙামাটিতে সরকারের বিধি নিষেধ অমান্য করায় ৪জনকে অর্থদন্ড করা হয়েছে।  জনসাধারণকে ঘরে মধ্যে থাকতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফোন দিলেই ত্রাণ সামগ্রী পৌছে  দেওয়া হচ্ছে ঘরে ঘরে।

 

গংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি শহরে ও উপজেলা পর্যায়ে জনসাধারণকে ঘরে মধ্যে থাকার জন্য জেলা প্রশাসনের নির্দেশে জেলা শহরে ৪ থেকে ৫টি টীম কাজ করছে। প্রতিটি টীমে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্ব  দিচ্ছেন। সাথে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। করোনা পরিস্থিতি নিয়ে  জনসাধারনকে সচেতন করতে সেনাবাহিনী ও পুলিশ প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে মাইকিং করছেন। শনিবার আদেশ আইন অমান্য করায় ৪জনকে অর্থ দন্ড করা হয়েছে। এছড়া কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় জেগে উঠা চর গুলো খেলার মাঠে পরিনত হয়েছে। এলাকার যুবক ও কিশোর শ্রেণীর ছেলেরা ফুটবল ও ক্রিকেট খেলায় মেতে উঠেছে।  সেনাবাহিনী ও পুলিশ রিজার্ভ বাজার, তবলছড়ি ও ভেদভেদী এলাকায় কয়েকটি স্থানের খেলার মাঠে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছে। পরে স্থানীয়দের অনুরোধে পিতা মাতার জিম্মায় আটককৃতদের ছেড়ে দেয়া হয়েছে।

 

পুলিশ সুপার আলমগীর কবির বলেন,করোনা পরিস্থিতি নিয়ে জনগণকে সচেতন করতে রাঙামাটি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী মাঠে কাজ করছে। জনগণকে হোম কোয়ারেন্টাইনে রাখতে ইতোমধ্যে তার ফোন নাম্বার ও অতিরিক্ত পুলিশ সুপারের  ফোন নাম্বার জনস্বার্থে ফেসবুকে দেওয়া হয়েছে। জনসাধারন থেকে ফোন পাওয়ার সাথে সাথে পুলিশের পক্ষ  থেকে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌছিয়ে দেওয়া হচ্ছে। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় এ জেলায় প্রায় ১২শত পুলিশ কাজ করছে।

 

জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, রাঙামাটিতে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রথম থেকেই প্রশাসনের সবাইকে নিয়ে দফায় দফায় সভা-সমাবেশ এবং সর্বশেষ জনগণকে আরো সচেতন করতে সেনাবাহিনী মাঠে নামানো হয়েছে। প্রতিদিন জেলা প্রশাসনের পক্ষ  থেকে ৪ থেকে ৫জন ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশকে সাথে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত মাঠে  কাজ করছে।  জনগণকে হোম কোয়ারেন্টাইনে রাখতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পাঠিয়ে দেওয়া হচ্ছে।

 

রাঙামাটি জেলায় হোম কোয়ারেন্টাইনে ১৮৬ জনের  মধ্যে ১১০জন হোম কোয়ারেন্টাইন শেষ করায় জেলা স্বাস্থ্য বিভাগকে ছাড়পত্র দেয়া হয়েছে।  বর্তমানে  এ জেলায় ৭৬জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ