• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

রাঙামাটির রাজস্থলীতে অজ্ঞাত রোগে ২ জনের মৃত্যু,আক্রান্ত ৫

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2020   Sunday

রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভুটান পাড়া এলাকায় অজ্ঞাত রোগে বিনামতি ত্রিপুরা (৩৫) ও একই এলাকার নিলু কুমার ত্রিপুরা (২৮) নামে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ৪ থেকে ৫ জন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ত্রিপুরা পাড়া অধ্যুষিত এলাকায় গেল কয়েক দিন পাগলামী করার পর জ্বরে আক্রান্ত হয়ে ১০ এপ্রিল দুই জন মারা গেছে। এ গ্রামে আরো ৪ থেকে ৫ জন আক্রান্ত রয়েছেন।  এলাকাটি দুর্গম হওয়ায় লোকজন চিকিৎসা নিতে বিলম্ব হচ্ছে।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রু হলাঅং মারমা জানান, ভূটান পাড়া এলাকায় দুজন মারা যাওয়ার খবর শুনেছি। দুজনের মধ্যে ১০ এপ্রিল ১ জন এবং ১১ এপ্রিল অপর ১ জন মারা গেছে। উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পর্যাপ্ত পরিমান নিয়ে একটি মেডিক্যাল টিম  ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

 

রাঙামাটির সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,খবরটি পাওয়ার সাথে সাথেই আমি একটি বিশেষ মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। তারা ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।

 

সিভিল সার্জন আরো জানান, মূলতঃ তারা সকলেই জুম চাষি। জুমে কাজ করে ফিরে এসে এক ধরনের পাগলামি করে তারা মারা যাচ্ছে বলে শুনেছি। তিনি দাবি করেন, আক্রান্তদের কোনো জ্বরের উপসর্গ ছিলো না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ