• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

জুরাছড়িতে রাঙামাটি রিজিয়ন কমান্ডার
সন্ত্রাসীদের দাতভাঙ্গা জবাব দেওয়া হবে- ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Apr 2020   Monday

সরকার যেখানে করোনা ভাইরাস প্রতিরোধ ও সৃষ্ট বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলায় দিন-রাত অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে, সে সুযোগ ব্যবহার করে পার্বত্য অঞ্চলের অশান্তি সৃষ্টির লক্ষে একটি সন্ত্রাসী গোষ্ঠী মাথাচারা দিয়ে উঠেছে। তাদের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দাতভাঙ্গা জবাব দেওয়া হবে। এই দাতভাঙ্গা জবাব রাঙ্গামাটি রিজিয়ন দেখতে চাই।

 

সোমবার জুরাছড়ি উপজেলাই করোনা ভাইরাস প্রতিরোধ ও সৃষ্ট বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলাই গৃহীত পদক্ষেপ পরির্দশন ও সচেতনতা মূলক প্রচারনা কালে রাঙামাটি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান একথা বলেন।


এ সময় তিনি উপজেলা বাজার, যক্ষাবাজার পরিদর্শন করেন। পরিদর্শন কালে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ তানভীর হোসেন, জোন স্টাফ অফিসার মেজর নাজমূল হাসান, জিএফও-টু মেজর মহিউদ্দিন, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, ইউএনও মোঃমাহফুজুর রহমান, থানা অফিসার ইনর্চাজ মোঃমাহমুদুল হাই, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ মাহফুজ আহম্মেদসহ সেনা বাহিনীর পদস্থ্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ সময় রিজিয়ন কমন্ডার আরো বলেন, নিজেকে ও সমাজকে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে সচেতনতার বিকল্প নেই। ঘরে বাইরে থেকে ঘরে ঢোকার আগে ২০ সেকেন্ড পরিস্কার ভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে। যত সম্ভব জনসমাগম বন্ধ রাখতে হবে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না।


তিনি আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ ও সৃষ্ট বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি এই শান্তিপূর্ন এলাকায় অশান্তি সৃষ্টিকারী সন্ত্রাসী গোষ্ঠীদের নিমূলে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি সামাজিক ভাবে প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।


এদিকে বনযোগীছড়া ইউপি সদস্য হেমন্ত চাকমার হত্যা কান্ডের তার বাবা লোক বিদু চাকমা বাদী হয়ে গতকাল মামলা দায়ীর করেছে বলে নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ মোঃমাহাদুল হাই।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ