• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

করোনা মোকাবেলায়
দুঃস্থ ও অসহায়দের পাশে রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2020   Thursday

করোনা ভাইরাস মোকাবেলায়  বৃহস্পতিবার রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে ৫শত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ভবনের সামনে এই খাদ্য সামগ্রী তুলে দেন রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, আলু, ডাল, পিয়াজ, সয়াবিন তেল।

 

এসময় রাঙামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি বেলায়েত হোসেন ভূইয়া, সহ-সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, চেম্বারের পরিচালক ও সাবেক রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, হাজী কামাল উদ্দিন, মোঃ নিজাম উদ্দিন, হারুন অর রশিদ মাতব্বর, মোঃ আলী বাবর, উসাং মং, ইউসুফ হারুন, জহির উদ্দিন চৌধুরী, আবুল মনসুর ওবাইদুল্লাহ, রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সচিব শাব্বির আহম্মদ প্রমূখ উপস্থিত ছিলেন।

 

এসময় দীপংকর তালুকদার এমপি বলেন, পাহাড়ের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দিতে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ যদি এগিয়ে আসে তাহলে পাহাড়ের কেউ অভূক্ত থাকবে না। তিনি চেম্বারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, চেম্বার ৫শ হতদরিদ্র পরিবারের দায়িত্ব নিয়েছে এই ভাবে রাঙ্গামাটির বিত্তবান ও সমাজপতিরা যদি এগিয়ে আসে তাহলে সরকারের খাদ্য সহায়তা কার্যক্রম সফল হবে।

 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মানুষের কথা চিন্তা করে জেলা প্রশাসনের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদানের যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত সময়োপযোগী। তিনি বাংলাদেশের পাশাপাশি মালদ্বীপসহ বিভিন্ন গরীব রাষ্ট্রগুলোকেও খাদ্য সহায়তা দিয়ে হাত বাড়িয়ে দিয়েছে। তাই সরকারের পাশাপাশি বিত্তবানদের হতদরিদ্রদের পাশে এসে দাঁড়ানোর আহবান জানান তিনি।

 

রাঙামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি বেলায়েত হোসেন ভূইয়া বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাসকারী সকল মুসলমানদের রাঙামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ হতে আসন্ন ধর্মপ্রান মুসলমানদের পবিত্র রোজা পালনে সহযোগীতার জন্য ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি না করে স্থিতিশীল রাখার অনুরোধ জানান। রাঙামাটি পার্বত্য জেলায় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাস পরস্পর পরস্পরের প্রতি আচার-আচরনে শ্রদ্ধাশীল হয়ে রোজার পবিত্রতা রক্ষা ও ভাবগাম্ভীর্যের পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ