• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

লংগদুতে কৃষকের ধান ঘরে তুলে দিল ছাত্রলীগ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Apr 2020   Friday

করোনা প্রাদুর্ভাবের কারনে শ্রমিক সংকট দেখা দেওয়ায় বিনা পারিশ্রমিকে রাঙামাটি লংগদুতে কৃষকের ধান কেটে দিচ্ছে উপজেলা ছাত্রলীগ। 

 

শুক্রবার সকালে উপজেলা ছাত্রলীগের ২০ থেকে ২৫ সদস্যদের একটি টীম আটারকছড়া ইউনিয়নের ডানে আটারকছড়া গ্রামের কৃষক আলী আকবরের ধান কেটে দেয়।

 

লংগদু উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল মামুন এর নেতৃত্বে আরো ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ, লংগদু মডেল কলেজ ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম (অপু), আটারকছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাবিব, সাধারণ সম্পাদক মো. মুস্তুজা, আটারকছড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কাঞ্চন বড়–য়া, ছাত্রলীগ নেতা মো. তানবির, রবিউল ইসলাম, নবী হোসেন, মো. সাকিব, মো. রবিন, হৃদয় শীল, মো. রাজ্জাকসহ উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত থেকে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়।

 

কৃষক আলী আকবর জানান, জমিতে ধান পেকে গেছে কিন্তু শ্রমিক না পাওয়া ধান কেটে ঘরে নিতে পারছিলাম না। বিষয়টি ইউনিয়ন ছাত্রলীগের কয়েকজনকে বিষয়টি জানালে তারা শুক্রবার সকাল থেকে উপজেলা ছাত্রলীগের ভাইয়েরা মিলে আমার প্রায় ২ একর জমির ধান কেটে দিতে সাহায্য করেছে। আমি তাদের সকলকে কৃতজ্ঞ।

 

লংগদু মডেল কলেজ ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম (অপু) বলেন, মহামারির সময়ে স্বাস্থ্য বিধি মেনে সকলকে বাসায় থাকার নির্দেশনা দেয় সরকার। এদিকে ধান পেকে যাচ্ছে অন্যদিকে শ্রমিক সংকট দেখা দেওয়ায় ধান কাটতে পারছে না কৃষক। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক বিনা পারিশ্রমিকে কৃষকের ধান কেটে দিয়ে কৃষকের পাশে থাকার চেষ্টা করছি।

 

উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ বলেন, করোনার কারনে উপজেলায় ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। তাই উপজেলা ছাত্রলীগের টীম হত দরিদ্র ও কৃষষদের বিনা পারিশ্রমিকে ধান কেটে দিচ্ছি। তিনি আরো বলেন, যতদিন ধান কাটার মৌসুম থাকবে কৃষদের চাহিদা অনুযায়ী আমরা আমাদের সেবা অব্যাহত রাখবো।

 

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বলেন, দেশের যে কোন দুর্যোগে ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে ছিল এখনো করোনা ভাইারাসের কারনে শ্রমিক সংকটে কৃষক ধান কাটতে পারছে না ঠিক তখন কেন্দ্রীয় ছাত্রলীগ ও রাঙামাটির সংসাদ দীপংকর তালুকদারের নিদের্শনা প্রতিটি ইউনিট মাঠে রয়েছে এবং কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে আসছে। যতদিন এই মহামারি থাকবে ততদিন ছাত্রলীগ মাঠে থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ