• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি গ্রীন হিলও কাজ করছে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2020   Monday

করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি রাঙামাটিতে স্থানীয় উন্নয়ন সংস্থা গ্রীনহীল কাজ করে যাচ্ছে।

 

করোনা পরিস্থিতি মোকাবেলায় বুধবার গ্রীন হিলের পক্ষ থেকে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদকে করোনা সংক্রান্ত তহবিলে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। হস্তান্তরকালে গ্রীন হিলের উপ-নির্বাহী পরিচালক যতন কুমার দেওয়ান, ফাইন্যান্স ও অ্যাডমিন ডাইরেক্টর উপাল কান্তি মুৎসুদ্দি ও সংস্থার প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক অর্ণব দেওয়ান উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক দেশের এই ক্লান্তিকালীন সময়ে প্রশাসনের পাশে দাঁড়ানোয় গ্রীন হিল কর্তৃপক্ষকে  জানান।

 

 

এদিকে গ্রীন হিলের করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমের দায়িত্বরত সমন্বয়কারী অর্ণব দেওয়ান জানিয়েছেন, গ্রীন হিল তিন পার্বত্য জেলার বিশ উপজেলায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি চর্চা এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। সংস্থার কর্ম এলাকায় গ্রীন হিল বাস্তবায়িত ১৮ টি সূর্যের হাসি ক্লিনিক, মহালছড়ি এবং আলীকদম উপজেলার ‘এক্রেলারেটিং স্যানিটেশন এন্ড ওয়াটার ফর অল’ প্রকল্প কর্মীদের তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। যেখানে সাবান বা হ্যান্ড ওয়াশিং, বালতি, ড্রাম, মগ ও প্রযোজ্য ক্ষেত্রে টিস্যুর ব্যবস্থা করা হয়েছে। এ পর্যন্ত তিন জেলায় মোট ত্রিশটি স্থানে হাত ধোয়ার উপকরণের ব্যবস্থা করা হয়েছে।

 

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বান্দরবানের লামা, নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলায় ইউএসএইড এর আর্থিক সহায়তায় পরিচালিত আশ্রয় কেন্দ্র প্রকল্পের মাধ্যমে করোনাবিষয়ক তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। প্রতি উপজেলায় তথ্য অফিসের সহায়তায় একটানা ১২ দিনের জন্য মাইকিং এবং সংশ্লিষ্ট ইউএনও’র কাছে জীবাণুনাশক বিভিন্ন উপকরণ, স্প্রে মেশিন ও হাইজিন কিট বিতরণ করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় মোট ৭৫টি স্থানে হাত ধোয়ার বিশেষ স্থাপনার কাজ নির্মাণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

 

গ্রীন হিলের উপ-নির্বাহী পরিচালক যতন কুমার দেওয়ান জানান, দেশের এই ক্লান্তিকালীন সময়ে সরকারের কভিড-১৯ প্রতিরোধ তহবিলে এই আর্থিক অনুদান সামান্য হলেও তা জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচালিত কার্যক্রমে কিছুটা হলেও সহায়ক ভূমিকা রাখবে। যতন কুমার দেওয়ান বলেন, গ্রীন হিল দেশের যে কোনো দুর্যোগকালীন সময়ে নিজেদের সাধ্যমত সরকারের পাশে থেকে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ