• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

খাগড়াছড়িতে হাম আক্রান্ত গ্রামগুলোতে পুষ্টিকর খাদ্য বিতরণ

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 May 2020   Friday

হামে আক্রান্ত খাগড়াছড়ির পাহাড়ি গ্রামগুলোতে পুষ্টিকর খাদ্য সংকট মোকাবিলায় এগিয়ে এসেছেন জেলা আওয়ামীলীগ নেতা ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু।  শুক্রবার দুপুরে জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নের সুধন্য কার্বারীপাড়া, কাপতলাপাড়া, ভেজাচন্দ্র পাড়া ও ধনেন্দ্র পাড়ায় শতাধিক পরিবারের মাঝে তিনি পুষ্টিকর খাদ্য সামগ্রি বিতরণ করেন।

 

বিতরণ করা খাদ্য সামগ্রির মধ্যে চাল ছাড়াও আলু, ডাল, পেঁয়াজ, লবন, তেল, সাবান ও ডিম। এরআগেও তিনি রাঙামাটির সাজেক এবং দীঘিনালার হাম আক্রান্ত গ্রামগুলোর মানুষের সহায়তায় ৩টন খাদ্য সামগ্রি দিয়েছেন তিনি।

 

এসময় জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা ও বিএমএ এর খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক ডা. টুটুল চাকমা, স্থানীয় সংসদ সদস্যের ছেলে ভারতেশ্বর ত্রিপুরা, স্থানীয় ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, সদর উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক বিশ্বজিত রায়দাশ, জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা এবং ভাইবোনছড়া মিলেনিয়াম হাইস্কুলের প্রধান শিক্ষক তাতুমনি চাকমা উপস্থিত ছিলেন।

 

এসময় আওয়ামীলীগ নেতা অপু চিকিৎসকদের নিয়ে হাম আক্রান্ত গ্রামের শিশুদের পরিস্থিতির খোঁজ খবর নেন এবং তাদের পুষ্টিকর খাবার গ্রহনের ওপর গুরুত্বারোপ করেন।

 

এছাড়াও ব্যক্তি উদ্যোগে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় আরো ৮ টন খাদ্য সহায়তা দেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ