• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লন্ডনের মাটিতে যুবলীগ নেতা নিক্সনের দাফন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2020   Monday

লন্ডন প্রবাসী ও যুবলীগ নেতার দাফন সম্পন্ন করা হয়েছে। প্রবাসী ও সাবেক ছাত্রলী এবং যুবলীগ নেতার মরদেহ লন্ডনের মাটিতেই সম্পন্ন করা হবে। রাঙাামাটি জেলার সাবেক ছাত্রলীগ এবং সাবেক যুবলীগের এই নেতা ১০-১৫ বছর আগে পাড়ি জমায় লন্ডনে পরে সে সেখানকার স্থায়ী বাসিন্দা হয়ে বসবাস শুরু করে। আজসোমবার দুপুরে মোহাম্মদ ইকবাল ওরফে নিক্সন (৫২)এর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে লাশ লন্ডনের এডিনবরাস্থ ক্রেইগমিলার পার্ক সিমেট্রি (ডালমিথ রোডে) মৃত দেহ দাফন করা হয়।

 

লন্ডন থেকে নিক্সনের দুই বাল্যবন্ধু মোঃ দেলোয়ার ও সেলিম হায়দার জানান, মরহুমের খোজ খবর না পেয়ে আমরা ২বন্ধু ২৭ এপ্রিল বিকালে ইকবাল ওরফে নিক্সনের বাসায় যাই। বাসায় গিয়ে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের ভেতর ঢুকে দেখি নিক্সন এর মরদেহ পড়ে আছে। ধরে দেখি নিক্সন মারা গেছে।ঘটনা ঘটেছিল গত ২৭এপ্রিল ২০২০। ধারনা করা হচ্ছে নিক্সন ডায়াবেটিস ও ষ্ট্রোক করে মারা গেছে। তবে তার অকাল মৃত্যু হয়েছে। তার জন্ম স্থান-রাঙামাটি পার্বত্য জেলার রির্জাভ বাজার এলাকায়। তার তিন মেয়ে ও স্ত্রী রয়েছে।

 

লন্ডন প্রবাসী ও সাবেক যুবলীগ নেতা মোহাম্মদ ইকবাল নিক্সন (পাসপোর্ট নাম) এখানকার নাম মোঃ হযরত আলী নিক্সন এর স্ত্রী সুলতানা নুর বলেন,দীর্ঘ ১২-১৩ বছর যাবৎ লন্ডন গিয়েছেন। কিন্তু লন্ডনের নাগরিকত্ব পেতে সময় লেগেছে ৮-৯ বছর। এর মধ্যে ২০১৯ সালের ৭ জানুয়ারি দেশে এসে প্রায় দেড় মাস ছিল। আবার গত এপ্রিল মাসে দেশে আসার কথা ছিল,এবং দেশে আসার জন্য সকল প্রস্তুতি নিয়েছিল। এর মধ্যে করোনার কারনে আসা হলো না। গেল ২৭ এপ্রিল তার দুই বন্ধু ফোনে জানিয়েছে সে নাকি মারা গেছে। হতাশায় ভেঙ্গে পড়েছেন নিক্সনের স্ত্রী সুলতানা। তিন মেয়ে নিয়ে সে কোথায় যাবেন? তার সারা জীবনের প্রদীপ নিবে গেলো। পরিবারিক ও আত্বীয়স্বজনের ঝামেলা পোহাতে হবে তাকেই।

 

নিক্সনের রাজনীতি পরিচয়-মোহাম্মদ  ইকবাল ওরফে হযরত আলী নিক্সন সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি ছিলেন ও সাবেক জেলা যুবলীগের অর্থ সম্পাদক ছিলেন। নিক্সনের মৃত্যুর খবর পেয়ে জেলা যুবলীগ সভাপতি ও রাঙাামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী তার রির্জাভ বাজার বাসায় গিয়ে পরিবার পরিজনের খোজ খবর নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ