• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    
 
ads

কাউখালীতে কর্মহীনদের পাশে সবুজ খাম

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2020   Tuesday

করোনা পরিস্থিতি মোকাবেলায়  মঙ্গলবার রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের জীবতলী মৌনপাড়ার ৪০ পরিবারকে ‘সবুজ খাম’ ত্রান সামগ্রি বিতরণ করেছে। মানবতাবাদী, সমাজসেবী, উদার ও মহানুভব বিভিন্ন ব্যক্তির অর্থ সহায়তায় এ পর্ষন্ত রাঙামাটিতে ‘সবুজ খামের পক্ষ থেকে কর্মহীন হয়ে পড়া ১৬৭ পরিবারকে ত্রাণ-সামগ্রী বিতরণ করেছে।

 

কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের জীবতলী মৌনপাড়ার ৪০ পরিবারকে চালসহ ত্রাণসামগ্রী বিতরণ করেছে সবুজ খাম। উল্টাপাড়া গ্রামে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন, সামাজিক উদ্যোগটির  তত্ত্বাবধায়ক সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুশীল প্রসাদ চাকমা, সহযোগী স্বেচ্ছাসেবী সংগঠন পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক সহায়ক ফাউন্ডেশন ট্রাস্টের সভাপতি প্রগতি খীসা, সবুজ খাম’এর সমন্বয়ক প্রমী খীসা, তত্ত্বাবধায়কের বিশেষ সহকারী চিক্কো মণি তালুকদার, জোনাকি চাকমা, সুপিকা চাকমা প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

 

স্থানীয়রা জানান, দুর্গম ওইসব পাহাড়ি এলাকায় চরম খাদ্য অভাব দেখা দিয়েছে। খেয়ে না খেয়ে দিন কাটছে অসংখ্য পরিবারে।

 

ত্রাণ সহায়তাকারী উদ্যোক্তারা জানান. তারা আগে রাঙামাটি পৌর এলাকার রাজদ্বীপ, সদর উপজেলার বন্দুকভাঙ্গা এবং কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের চাম্পাতলীসহ বিভিন্ন পাহাড়ি গ্রামে ১২৭ পরিবারকে ত্রাণ-সামগ্রী উপহার দিয়েছে ‘সবুজ খাম’। এরপর তাদের ত্রাণসামগ্রী বিতরণ করা হবে, জেলার নানিয়ারচরসহ খাগড়াছড়ি ও বান্দরবান জেলার বিভিন্ন দুর্গম এলাকার কর্মহীনদের মধ্যে।    

 

প্রত্যেক অসহায় পরিবারকে সহায়তার উপহার হিসেবে ৭ কেজি চালসহ সোয়াবিন তেল, আলু, লবণ ও শুটকি এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ