• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

মহালছড়িতে করোনায় আক্রান্ত ২ জন সুস্থ রয়েছেন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2020   Thursday

খাগড়াছড়ির মহালছড়িতে সর্বপ্রথম করোনা ভাইরাস জনিত কোন উপসর্গ ছাড়া ২ করোনা রোগী শনাক্ত  হয়েছে।  ২ জন করোনা রোগীর মধ্যে একজন মনাটেক গ্রামের ২৪ বছরের পুরুষ আর একজন ক্যায়াংঘাট গুচ্ছগ্রামের ৫৫ বছর বয়সী এক নারী। মহালছড়ি উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সুরেশ চাকমা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, মনাটেক গ্রামের আক্রান্ত ব্যক্তি গেল ১৯ এপ্রিল ঢাকার সাভার থেকে মহাছড়িতে নিজ বাড়িতে আসেন। তিনি ২১ দিন প্রাতিষ্ঠানিক কোরান্টাইনে অবস্থান করার সময়ে গেল ২৭ এপ্রিল তাঁর নমুনা সংগ্রহ করা হয় এবং গেল ১০ মে কোরান্টাইনের মেয়াদ শেষ হয়। সুস্থ হিসেবে ১১ মে মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে ছাড়পত্রও দেওয়া হয়। ছাড়পত্র দেয়ার ১ দিনের ব্যবধানে অর্থাৎ গেল ১৩ মে তাঁর করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট চলে আসে। রোগীর পরিবারের সাথে এবং স্থানীয়দের মাধ্যমে জানা যায়, তিনি সুস্থ অবস্থায় নিজ পরিবারের জমির পাকা ধান তোলা কাজে ব্যস্ত সময় পার করছেন।


ক্যায়াংঘাট গুচ্ছগ্রাম হতে ৫৫ বছর বয়সী মহিলার শরীরে করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে তিনি গেল ২০ বছর যাবত হাঁপানি রোগে ভুগছেন। শ্বাসকষ্ট জনিত রোগ নিয়ে সে গেল ২৭ এপ্রিল মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে তাঁর নমূনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের ১৫ দিন পর গেল ১৩ মে তাঁর করোনা ভাইরাসের পজেটিভ রিপোর্ট আসে।


স্থানীয় ইউপি সদস্য মো: আলমগীর জানান, মহিলাটির কোন করোনা ভাইরাসের উপসর্গনেই এবং তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।


মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত বলেন, করোনা ভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তিদের দ্বিতীয় বার নমুনা সংগ্রহ করে পূনরায় পরীক্ষাগারে পাঠানো হবে। আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ