• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বিলাইছড়িতে বৌদ্ধ মন্দিরে পুড়িয়ে দেয়ার ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2020   Monday

রাঙামাটির বিলাইছড়ির ধুপশীল এলাকায় ধর্মপ্রিয় আন্তর্জাতিক বৌদ্ধ ভাবনা কেন্দ্র (বৌদ্ধ বিহার) আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনার  প্রতিবাদে সোমবার সংবাদ সম্মেলন করা হয়েছে।

 

সংবাদ সন্মেলনে ড. এফ দীপংকর মহাথেরো অভিযোগ করে বলেন, এলাকার লোকজন আদা,হলুদ বিক্রি করে, জুম চাষ করে অতি সাধারন জীবন যাপন করার সত্বেও অতি কষ্টার্জিত অর্থ দিয়ে এই ভাবনা কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। এই ধর্মপ্রিয় আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র এলাকার মানুষ আসে ধর্ম  প্রার্থনা ও ধ্যান  সাধনা করতে আসেন। কিন্তু স্থানীয় রাজনৈতিক দল জেএসএসের সন্ত্রাসীরা এই ধর্মপ্রিয় আর্ন্তজাতিক বিদর্শন ভাবনা কেদ্রের বৌদ্ধ বিহারটি আগুনে পুড়িয়ে দিয়েছে। এতে করে থাইল্যান্ড থেকে আনা অষ্টধাতুর বিশাল আকৃতি বুদ্ধমুর্তিসহ ছোট বড় বুদ্ধমুর্তি ও মন্দিরে থাকা আসবাবপত্র সর্ম্পূণ পুড়ে গিয়ে দুই কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।

 

তিনি পাহাড়ের সাধারণ মানুষদের অত্যাচার ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধসহ প্রত্যেক মানুষেরা যাতে নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে প্রতিপালন করতে পারে তিনি আহ্বান আহবান।

 

রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন বিলাইছড়ির ধুপশীল এলাকার ধর্মপ্রিয় আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ড. এফ দীপংকর মহাথেরো। এসময় শ্রীমৎ মহানামা ভিক্ষু, শ্রীমৎ মেখিয় ভিক্ষু, শ্রীমৎ জ্ঞাতিমিত্র ভিক্ষু, শ্রীমৎ প্রজ্ঞামিত্র ভিক্ষু উপস্থিত ছিলেন। সংবাদ সন্মেলনের সঞ্চালনা করেন সেবক সংঘের সদস্য কনক বড়ুয়া। 

 

উল্লেখ্য,গেল ১৫ মে রাতে বিলাইছড়ি উপজেলার ধুপশীল  এলাকায় এক দল দুর্বৃত্ত  ধর্মপ্রিয় আন্তর্জাতিক বৌদ্ধ ভাবনা কেন্দ্র আগুনে পুড়িয়ে দিলে সর্ম্পূর্ন ভস্মিভূত হয়। এতে মন্দিরে থাকা বুদ্ধ মূর্তিসহ আন্যান্য মালামাল পুড়ে যায়। এ ঘটনায় জেএসএসকে দায়ী করা হলেও অস্বীকার করে আসছে। এ ঘটনায় গেল শনিবার স্থানীয় বিদ্যালাল তংচংগ্যা নামের এক ব্যক্তি অজ্ঞাতনামা ১০ থেকে আসামী করে কিলাইছড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ