• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    
 
ads

নানিয়ারচর সেনা জোনের এক মিনিটের বাজারের ভিন্নধর্মী কর্মসূচির আয়োজন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 May 2020   Thursday

বর্তমান করোনা পরিস্থিতিতে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বৃহস্পতিবার দুস্থ ও অসহায়দের জন্য “এক মিনিটের বাজার” নামক ভিন্নধর্মী কর্মসূচির আয়োজন করেছে।


নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ব্যতিক্রমধর্মী এক মিনিটের বাজারের উদ্বোধন করেন নানিয়ারচর জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মো: কাইয়ুম হোসেন। এসময় উপস্থিত ছিলেন, মেজর মুনতাসির রহমান চৌধুরী ও মেজর মো: মাহাবুবুল আলম।


বাজারে বিভিন্ন দ্রব্যের পাশাপাশি প্রান্তিক কৃষকদের নিকট হতে ক্রয়কৃত সবাজিও স্থান পায়। মূলত এক মিনিটের বাজার বলা হলেও এই কর্মসূচিতে আসা ক্রেতাদেরকে সকল দ্রব্যসামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়।


এর আগে সেনা সদস্যদের মাধ্যমে পুরো বাজার এলাকা জীবানুমুক্ত করার পর নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে আলাদা ভাবে টেবিলে সকল পণ্য সামগ্রী সাজিয়ে রাখা হয়। ক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্পতম সময়ে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ করে প্রতিটি পরিবার।


সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বর্তমান করোনা পরিস্থিতিতে ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে এলাকার হতদরিদ্র ও অসহায় জনসাধারণের ঘরে কিছুটা হলেও ঈদের আনন্দ পৌছে দিতে এই উদ্যোগ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ