• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

করোনা প্রতিরোধে রাঙামাটি রেড ক্রিসেন্টের ৯০ লাখ টাকার নগদ অর্থ সহায়তা প্রদান

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 May 2020   Wednesday

করোনা প্রতিরোধে কাপ্তাইসহ জেলার ১০ উপজেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিট হতদরিদ্র দু`হাজার পরিবারের মাঝে ৯০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইকোসেক প্রজেক্টের সহযোগিতায় জেলার ১৯টি কমিউনিটির ১৫শ` পরিবার ও প্রজেক্টের আওতাবর্হিভুত ৫শ` পরিবার মিলে মোট ২ হাজার পরিবারের মধ্যে প্রতি পরিবার পিছু ৪ হাজার ৫শ` টাকা হারে এই নগদ অর্থ প্রদান করা হয়েছে।

 

 এরমধ্যে ইকোসেক প্রজেক্টের আওতাধীন সদর উপজেলায় ১শ`১৭ পরিবার, কাপ্তাই উপজেলায় ৫শ` ৭৩, কাউখালী উপজেলায় ৩শ`২৫, লংগদু উপজেলায় ৪শ` ৩৩, বরকল উপজেলায় ৫২ পরিবার। এছাড়া, প্রজেক্টের আওতাবর্হিভুত   রাঙামাটি পৌর এলাকাধীন ১শ` ৩০ পরিবার, জুড়াছড়ি উপজেলায় ৭০, বিলাইছড়ি উপজেলায় ৭০, রাজস্থলী উপজেলায় ৭০, নানিয়ারচর উপজেলায় ৬০ এবং বাঘাইছড়ি উপজেলায় ১শ` পরিবার। সর্বমোট ২ হাজার পরিবারের মধ্যে প্রতি পরিবার পিছু ৪ হাজার ৫শ` টাকা হারে ৯০ লাখ টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আর্ন্তজাতিক রেড ক্রস কমিটির যৌথ সহযোগিতায় মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটি জেলার ১০টি উপজেলায় এই "নগদ অর্থ সহায়তা" প্রদান করা হয় বলে রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মাহফুজুর রহমান জানান। এছাড়া দূর্গম এসব উপজেলায় সীমাহীন কষ্ট করে নগদ অর্থ সহায়তা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করায় তিনি আইসিআরসি, ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য, ইউনিট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ