• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    
 
ads

রাঙামাটিতে করোনায় মৃত ব্যক্তির দাফন ও সৎকার কাজে নিয়োজিতদের প্রশিক্ষণ কর্মশালা
করোনায় মৃত ব্যক্তির দাফন ও সৎকারে সবসময় গাউছিয়া কমিটি কাজ করবে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jul 2020   Saturday

রাঙামাটিতে মহামারী করোনায় মৃত ব্যক্তির গোসল, কাফন-দাফন ও সৎকার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের নিয়ে শনিবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি প্রেসক্লাবের সম্মেলন গাউছিয়া কমিটি রাঙামাটি জেলার আয়োজনে কর্মশালার সভাপতিত্ব করেন জেলা গাউছিয়া কমিটির আহবায়ক হাজী মোঃ মুছা মাতব্বর। প্রধান প্রশিক্ষক ছিলেন, কেন্দ্রীয় গাউছিয়া কমিটির যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় দাফন সৎকার কমিটির সমন্বয়ক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার। গাউছিয়া কমিটির দাফন ও সৎকার কমিটির রাঙামাটি জেলা সমন্বয়ক ইয়াছিন রানা সোহেলের পরিচালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় গাউছিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাহবুব এলাহী শিকদার, কেন্দ্রীয় দাফন কাফন ও সৎকার কমিটির সদস্য আহসান হাবিব চৌধুরী, রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারন সম্পাদক আনোয়ার আল-হক, জেলা গাউছিয়া কমিটির সদস্য সচিব মুহাম্মদ আবু সৈয়দ, ইফা প্রতিনিধি আলী আহসান হাবিব ভুইয়া প্রমুখ।

 

প্রশিক্ষণ কর্মশালায় রাঙামাটি জেলার দশটি উপজেলা থেকে দাফন কাফন ও সৎকার কমিটির ৬০জন সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

এসময় বক্তারা বলেন, করোনাকালীন এই সময়ে সকলকে আরো বেশি মানবিক হতে হবে। করোনায় আক্রান্ত ও মৃত ব্যক্তির প্রতি মানবিক আচরণ করতে হবে।  মানবতার পক্ষে সবাইকে কাজ করতে হবে। আক্রান্ত ব্যক্তিদের সামাজিক ভাবে হেয় না করা এবং মৃত ব্যক্তিদের দাফন ও সৎকার কাজে নিয়োজিতদের সাথে মানবিক আচরন করতে হবে।

 

আর মহামারী করোনায় কোথাও কারোর মৃত্যু হলে মৃত ব্যক্তির গোসল, কাফন-দাফন ও সৎকারের কাজ করে যাবে গাউছিয়া কমিটি। তাই করোনায় মৃত ব্যক্তিদের দাফন ও সৎকার কাজে নিয়োজিতদের পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রী ব্যবস্থার করার জন্য সরকারের কাছে জোর আহ্বান জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ