• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    
 
ads

মহীয়সী নারী নন্দা ত্রিপুরা’র মৃত্যুতে খাগড়াছড়ির বিভিন্ন মহলের শোক প্রকাশ

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2020   Monday

মুজিব নগর সরকারের সাবেক প্রশাসনিক কর্মকর্তা প্রয়াত বরেন ত্রিপুরা’র সহ-ধর্মিনী নন্দা ত্রিপুরা সোমবার বিকেলে বার্ধক্যজনিত রোগে খাগড়াছড়ি শহরের মিলনপুরস্থ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

 

তিনি সাবেক সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এবং বর্ষীয়াণ রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা’র মা।

 

তাঁর মৃত্যুতে খাগড়াছড়ির সংসদ সদস্য ও ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মো: আব্দুল আজিজ, খাগড়াছড়ির পৌর মেয়র মো: রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ-এর কেন্দ্রীয় সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা, মারমা উন্নয়ন সংসদ-এর কেন্দ্রীয় সা: সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি ঠিকাদার কল্যাণ সমিতির সা: সম্পাদক মো: দিদারুল আলম, উপজাতীয় ঠিকাদার সমিতির সভাপতি মংক্যচিং মারমা ও সা: সম্পাদক মিল্টন চাকমা, বিশিষ্ঠ ঠিকাদার মো: সেলিম ও এস. অনন্ত বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা’র সা: সম্পাদক জুয়েল চাকমা, খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী ও সা: সম্পাদক মুহাম্মদ আবু দাউদ পৃথক পৃথক বিবৃতিতে রতœগর্ভা নারী নন্দা ত্রিপুরা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

 

প্রয়াতার নাতনি জামাই ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ-এর কেন্দ্রীয় সা: সম্পাদক অনন্ত কুমার ত্রিপুরা জানান, মঙ্গলবার দুপুর নাগাদ পানখাইয়াপাড়াস্থ মহাশ্মশানে তাঁর সৎকার ক্রিয়া সম্পন্ন হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ