• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবন উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jul 2020   Thursday

পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে তিন পার্বত্য জেলায় ধারাবাহিক উন্নয়ন হচ্ছে। এরই ধারাবাহিকতায় পার্বত্য জেলাগুলোতে দিন দিন উন্নয়নের মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন রাঙামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

 

রাঙাপানিস্থ হ্যাচারিঘাট এলাকায় বুধবার দ্বিতলাবিশিষ্ট রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নব নির্মিত চেয়ারম্যান বাসভবনের উদ্বোধনকালে দীপংকর তালুকদার এমপি একথা বলেন।


উদ্বোধনকালে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতুু চাকমা, প্রাক্তন চেয়ারম্যান চিংকিউ রোয়াজা ও প্রাক্তন চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সদস্য অংসুূূুই প্রু চৌধূরী, সদস্য হাজী মো: মুছা মাতব্বর, সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য অমিত চাকমা, সদস্য সাধনমনি চাকমা, সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সদস্য থোয়াইচিং মারমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য ত্রিদিব কান্তি দাশ, সদস্য মনোয়ারা বেগম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা খোরশেদুল আলম চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য সবির চাকমা’সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

তিনি বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সৃষ্টির বহু বছর পরেও চেয়ারম্যানের বাসভবন নির্মিত না হওয়ায় চেয়ারম্যানরা আবাসিক সমস্যায় পড়তেন। বিভিন্ন জায়গায় অস্থায়ী বাসভবন করে চেয়ারম্যানরা বসবাস করে আসতেন, যা চেয়ারম্যানের পদমর্যাদা অনুযায়ী যথোপযুক্ত ছিলোনা। তিনি বলেন, একটি যথোপযুক্ত জায়গায় পরিষদ চেয়ারম্যানের স্থায়ী বাসভবন নির্মিত হওয়ায় পরিষদ ব্যবস্থার প্রতি সকলের আস্থা আরও বৃদ্ধি পাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ